উদ্দীপকের কোন তথ্যগুলো পরিসংখ্যানের বৈশিষ্ট্য মেনে চলে– যুক্তিসহ মতামত দাও।
উত্তর: উদ্দীপকের প্রদত্ত তথ্যগুলো হলো উচ্চতা 1.8 মি., 240 টি একদিনের খেলা, রানের গড় 36.73 এবং মোট রান 8300। আমরা জানি, পরিসংখ্যান হলো তথ্যের সমষ্টি। কোনো একটি বিচ্ছিন্ন সংখ্যাকে পরিসংখ্যান বলা যায় না। এখানে, উচ্চতা 1.8 মি., একদিনের খেলা 240টি এবং মোট রান 8300 প্রত্যেকটি এক একটি বিচ্ছিন্ন সংখ্যা। বিধায় এইগুলো পরিসংখ্যান নয়। আবার, পরিসংখ্যান কোনো একটি বিশেষ বৈশিষ্ট্যের অনুকূল তথ্যের সমষ্টি নিয়ে আলোচনা করে। পরস্পর সম্পর্কযুক্ত একাধিক তথ্যের সমাহার বা কোনো তথ্যের প্রতিনিধিত্বকারী একটি সংখ্যা পরিসংখ্যান হতে পারে। এখানে, গড় রান 36.73 হলো 240টি খেলার একটি প্রতিনিধিত্বকারী মান। অতএব, উদ্দীপকের প্রদত্ত তথ্যগুলোর মধ্যে উচ্চতা 1.8টি, 240টি একদিনের খেলা, মোট রান 8300 ইত্যাদি বিচ্ছিন্ন সংখ্যা বিধায় পরিসংখ্যানের বৈশিষ্ট্য মেনে চলে না অপরদিকে গড় রান 36.73 একটি প্রতিনিধিত্বকারী মান বিধায় এটি পরিসংখ্যানের বৈশিষ্ট্য মেনে চলে।
HSC Statistics 1st Paper Chapter 1: পরিসংখ্যান, চলক ও বিভিন্ন প্রতীকের ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Statistics 1st Paper · Chapter 1: পরিসংখ্যান, চলক ও বিভিন্ন প্রতীকের ধারণা · সৃজনশীল
উদ্দীপকের কোন তথ্যগুলো পরিসংখ্যানের বৈশিষ্ট্য মেনে চলে– যুক্তিসহ মত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর