শ্বসনে শ্বাসরঞ্জকের ভূমিকা লেখ।
উত্তর: শ্বসন প্রক্রিয়ায় শ্বাসরঞ্জক একটি গুরুত্বপূর্ণ উপাদান। মানব দেহের প্রধান শ্বাসরঞ্জক হলো হিমোগ্লোবিন। এটি রক্তের লোহিত কণিকায় উপস্থিত একটি লাল বর্ণের প্রোটিনধর্মী পদার্থ। শ্বাসরঞ্জকের প্রধান কাজ হলো শ্বসন গ্যাস অক্সিজেন পরিবহন। ফুসফুস থেকে অক্সিজেন দেহের প্রতিটি কোষে এবং শ্বসনে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড কোষ থেকে ফুসফুসে পরিবহনে হিমোগ্লোবিন মুখ্য ভূমিকা পালন করে।
HSC Biology 2nd Paper Chapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়া CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়া · সৃজনশীল
শ্বসনে শ্বাসরঞ্জকের ভূমিকা লেখ।
উত্তর