কৃত্রিম শ্বাস-প্রশ্বাস বলতে কী বোঝায়?
উত্তর: কোন কারণে যেমন- বৈদ্যুতিক শক লাগা, অক্সিজেনের অভাব, কার্বন মনোঅক্সাইড-এর বিষক্রিয়া, পানিতে ডোবা, ভূমিকম্প, জলোচ্ছাস, ঘাড়ে বা মাথায় ইনজুরি ইত্যাদি কারণে শ্বাস-প্রশ্বাস ক্রিয়া অথবা হৃৎস্পন্দন বন্ধ হয়ে গেলে এমন জরুরী পরিস্থিতিতে আক্রান্ত ব্যক্তির মুখ বা নাক দিয়ে যান্ত্রিক বা কায়িক ছন্দোময় প্রক্রিয়ায় বাতাস অভ্যন্তরে প্রবেশ করিয়ে বা বের করে দিয়ে পুনরায় শ্বাস-প্রশ্বাস বা হৃৎস্পন্দন স্বাভাবিক করে তুলে ভুক্তভোগি ব্যক্তিকে বাঁচিয়ে তোলার নামই কৃত্রিম শ্বাস-প্রশ্বাস। তবে এ কাজটি করতে হবে একজন প্রশিক্ষিত ব্যক্তিকে দিয়ে। দুর্ঘটনায় কারো শ্বাস-প্রশ্বাস বা হৃৎস্পন্দন বন্ধ হয়ে গেলে তাকে বাঁচিয়ে রাখার জন্য তাৎক্ষণিকভাবে এ পদ্ধতি প্রয়োগ করা হয়।
HSC Biology 2nd Paper Chapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়া CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়া · সৃজনশীল
কৃত্রিম শ্বাস-প্রশ্বাস বলতে কী বোঝায়?
উত্তর