দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত P রোগীর রক্তচাপ পরিবর্তনের প্রক্রিয়াটি বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত P রোগীর দুপুরে ও সন্ধ্যায় রক্তচাপ ১৪০/৯০ mm.Hg ও ১২০/৮০ mm.Hg যা যথাক্রমে উচ্চ রক্তচাপ ও স্বাভাবিক রক্তচাপকে নির্দেশ করে। উচ্চ রক্তচাপ থেকে স্বাভাবিক রক্তচাপের পরিবর্তনে উচ্চচাপ ব্যারোরিসেপ্টয় ভূমিকা পালন করে। নিচে উচ্চ রক্তচাপ পরিবর্তনের প্রক্রিয়াটি বর্ণনা করা হলো- অনুপ্রস্থ অ্যাওর্টিক আর্চ এবং ডান ও বাম অন্তঃস্থ ক্যারোটিড ধমনির ক্যারোটিড সাইনাস-এর উচ্চ রক্তচাপ ব্যারোরিসেপ্টর অবস্থান করে। রক্তের চাপ বেড়ে গেলে অর্থাৎ রক্তনালির প্রসারণ ঘটলে সেখানকার ব্যারোরিসেপ্টরগুলো উদ্দীপ্ত হয় এবং এ উদ্দীপনা মস্তিষ্কের মেডুলায় সঞ্চালিত হয় এবং এখানে ভ্যাসোমোটর কেন্দ্রটি দমিত হয়। ফলে সিমপ্যাথেটিক স্নায়ু বরাবর হৃৎপিণ্ড ও রক্তনালিতে মোটর বা আজ্ঞাবহ উদ্দীপনা পরিবহনের হার হ্রাস পায়। আজ্ঞাবহ উদ্দীপনার কমতিতে হৃৎপিন্ডের পাম্পিং ক্রিয়া এবং রক্তনালির মধ্য দিয়ে রক্ত সংবহনের মাত্রা কমে যায়। এভাবে রক্তচাপ স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
HSC Biology 2nd Paper Chapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়া CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়া · সৃজনশীল
দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত P রোগীর রক্তচাপ পরিবর্তনের প্রক্রিয়াটি ব…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর