মাজেদের সমস্যার লক্ষণগুলো উল্লেখ করো।
উত্তর: উদ্দীপকে মাজেদ মিয়ার শ্বাসকষ্ট এবং শ্বাসনালিতে ব্যাকটেরিয়ার সংক্রমণের কথা উল্লেখ করা হয়েছে। তার লক্ষণগুলো থেকে বুঝা যায় তিনি মূলত সাইনুসাইটিস বা শ্বাসনালির কোনো দীর্ঘমেয়াদী সমস্যায় ভুগছেন। নিচে উদ্দীপকের আলোকে মাজেদ মিয়ার সমস্যার লক্ষণগুলো উল্লেখ করা হলো- ১. নাক থেকে হলদে বা সবুজ বর্ণের ঘন তরল বের হয়, এতে পুঁঞ্জ বা রক্ত থাকতে পারে। ২. দীর্ঘ ও বিরক্তিকর তীব্র মাথাব্যথা লেগে থাকে যা সাইনাসের বিভিন্ন অঞ্চলে হতে পারে। ৩. মাথা নাড়াচাড়া করলে, হাঁটলে বা মাথা নিচু করলে ব্যথার তীব্রতা আরও বেড়ে যায়। ৪. জ্বর জ্বর ভাব থাকে, কোনো কিছু ভালো লাগে না বরং অবসাদগ্রস্ত মনে হয়। ৫. নাক বন্ধ থাকে, নিঃশ্বাসের সময় নাক দিয়ে বাজে গন্ধ বের হয়। ৬. মুখমণ্ডল অনুভূতিহীন মনে হতে পারে। ৭. মাথাব্যথার সাথে দাঁতব্যথাও হতে পারে। ৮. কাশি হয় এবং রাতে কাশির তীব্রতা বেড়ে যায়; গলা ভেঙে যেতে পারে।
HSC Biology 2nd Paper Chapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়া CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়া · সৃজনশীল
মাজেদের সমস্যার লক্ষণগুলো উল্লেখ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর