হিমােগ্লোবিন এক ধরণের–
ক. পিত্তরঞ্জক
খ. শ্বাসরঞ্জক
গ. রক্তরঞ্জক
ঘ. রক্তকণিকা
উত্তর: শ্বাসরঞ্জক
ব্যাখ্যা: রক্তের যে অংশ দ্বারা শ্বসন গ্যাস, বিশেষ করে O2 পরিবাহিত হয় তাকে শ্বাসরঞ্জক বলে। মানুষের রক্তের লোহিত কণিকায় বিদ্যমান লাল বর্ণের প্রোটিনধর্মী ভারী পদার্থ হিমোগ্লাবিন হলো শ্বাসরঞ্জক। হিমোগ্লাবিন এর বর্ণের জন্যই রক্ত লাল দেখায়। প্রতিটি হিমোগ্লাবিন অণু ৫% হিম (heme) নামক লৌহ ধারণকারী পিগমেন্ট এবং ৯৫% গ্লোবিন (globin) নামক পলিপেপটাইড প্রোটিন সমন্বয়ে গঠিত। এক অণু হিমোগ্লাবিন চারটি হিম একক ও চারটি পেপটাইড শৃঙ্খল দ্বারা গঠিত। রক্তে হিম ও গ্লোবিনের অনুপাত ১:২৫।
HSC Biology 2nd Paper Chapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়া MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়া · MCQ