ব্রঙ্কিওলের অতিসূক্ষ্ম ও তরুণাস্থিবিহীন প্রান্তগুলোকে কি বলে?
ক. অ্যালভিওলার নালি
খ. অ্যালভিওলাই
গ. অ্যালভিওলার থলি
ঘ. অ্যালভিওলাস
উত্তর: অ্যালভিওলার নালি
ব্যাখ্যা: ব্রঙ্কিওলের অতিসূক্ষ্ম ও তরুণাস্থিবিহীন প্রান্তগুলোকে অ্যালভিওলার নালি (alveolar duct) বলে। প্রতিটি নালি একেকটি অ্যালভিওলার থলিতে উন্মুক্ত হয়। প্রতিটি অ্যালভিওলার থলি কতগুলো অ্যালভিওলাই নিয়ে গঠিত।
HSC Biology 2nd Paper Chapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়া MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়া · MCQ