মানব দেহে পায়ের সবচাইতে বড় অস্থি কোনটি?
ক. টিবিয়া
খ. ফিমার
গ. ফিবুলা
ঘ. টার্সাল
উত্তর: ফিমার
ব্যাখ্যা: ঊর্ধ্ব পা-এর অস্থি (ফিমার) : ফিমার (femur) হলো ঊর্ধ্ব পায়ের অস্থি। এটি দেহের সবচেয়ে লম্বা, শক্ত ও ভারী অস্থি। এর উর্ধ্ব প্রান্তে একটি গোলাকার মস্তক, গ্রীবা, ছোট-বড় ট্রোক্যান্টার (lesser trochanter and greater trochanter) এবং ইন্টারট্রাক্যান্টার ক্রেস্ট রয়েছে। নিম্ন প্রান্তে দুটি কড়াইলের মাঝে আন্তঃকন্ডাইলার নচ নামে একটি গর্ত থাকে। প্যাটেল (patella) নামক একটি প্রায় ত্রিকোণাকার ও চ্যাপ্টা অস্থি এই গর্তে অবস্থিত।
HSC Biology 2nd Paper Chapter 7: চলন ও অঙগচালনা MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 7: চলন ও অঙগচালনা · MCQ