সেক্স-লিংকড ডিসঅর্ডার বলতে কী বুঝায়?
উত্তর: প্রাণীর কিছু বৈশিষ্ট্য আছে যা সেক্স ক্রোমোসোমে উপস্থিত জিন দিয়ে নিয়ন্ত্রিত হয়। সেক্স ক্রোমোসোমে লিঙ্গ নির্ধারক জিন ছাড়াও আরও কিছু অন্যান্য বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনও থাকে। লিঙ্গ নির্ধারক জিন ব্যতীত সেক্স ক্রোমোসোমে অবস্থিত অন্যান্য জিনগুলোকে সেক্স লিংকড জিন বলে। সেক্স ক্রোমোসোম দ্বারা নিয়ন্ত্রিত এসব বৈশিষ্ট্যকে সেক্স লিংকড বৈশিষ্ট্য বলে। এসব বৈশিষ্ট্য সেক্স ক্রোমোসোমের সঞ্চারণ অনুযায়ী বংশানুক্রমে সঞ্চারিত হয় তাকে সেক্স লিংকড ইনহেরিটেন্স বলে। মানুষের যেসব জিন নিয়ন্ত্রিত বংশগতিয় রোগ সেক্স ক্রোমোসোমের (X ও Y) মাধ্যমে বংশ পরম্পরায় সঞ্চারিত হয় তাদের সেক্স লিঙ্কড ডিসঅর্ডার বা অস্বাভাবিকতা বলে। লাল সবুজ বর্ণান্ধ, হিমোফিলিয়া, মাসক্যুলার ডিসট্রফি ইত্যাদি মানুষের 'X [গণিত] জিন নিয়ন্ত্রিত রোগ।
HSC Biology 2nd Paper Chapter 7: চলন ও অঙগচালনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 7: চলন ও অঙগচালনা · সৃজনশীল
সেক্স-লিংকড ডিসঅর্ডার বলতে কী বুঝায়?
উত্তর

