উদ্দীপকের শেষোক্ত বাক্যটি বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে মানবদেহের কঙ্কালতন্ত্রের কথা বলা হয়েছে। কঙ্কালতন্ত্রের মাধ্যমে মানবদেহের নানাবিধ কাজ সম্পন্ন হয়ে থাকে। কঙ্কালতন্ত্রের কাজগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। (১) যান্ত্রিক কাজ, (২) শারীরবৃত্তীয় কাজ। নিচে কঙ্কালতন্ত্রের কাজগুলোর তাৎপর্য বিশ্লেষণ করা হলো- ১. যান্ত্রিক কাজ: ক. দৈহিক কাঠামো গঠন: কঙ্কালতন্ত্র মানবদেহের কাঠামো গঠন ও নির্দিষ্ট আকৃতি প্রদান করে। খ. সুরক্ষা: মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গাদি যেমন- মস্তিষ্ক, ফুসফুস, হৃৎপিণ্ড, সুষুম্মাকাণ্ড প্রভৃতি বিষেশভাবে নির্মিত কঙ্কালে সুরক্ষিত থাকে। গ. সংযোগতল সৃষ্টি: দেহের অধিকাংশ পেশি, লিগামেন্ট ও টেনডন কঙ্কালে সংযুক্ত থেকে বিভিন্ন অঙ্গের সঞ্চালন ঘটায়। ঘ. চলন: অস্থিসন্ধি গঠন এবং পেশির সাথে সমন্বয়ের মাধ্যমে কঙ্কালতন্ত্র মানুষের চলনে প্রধান ভূমিকা রাখে। ঙ. ভারবহন : পেশিসমূহ কঙ্কালের সাথে আটকে থাকে দেহের ভারবহন করে। ২. শারীরবৃত্তীয় কাজ : ক. শারীরবৃত্তীয় কার্যাবলি: কঙ্কালতন্ত্র কিছু শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় সহায়তা করে। বক্ষপিঞ্জর শ্বাস-প্রশ্বাসে এবং মধ্যকর্ণের কর্ণাস্থি শ্রবণে সহায়তা করে। খ. খনিজ লবণ সঞ্চয় ক্যালসিয়াম, ফসফরাস ও ম্যাগনেসিয়াম জাতীয় খনিজ লবণ অস্থিতে সঞ্চয় হয় এবং প্রয়োজনে রক্তে সরবরাহ করে। প্রায় ৯৭% ক্যালসিয়াম অস্থিতে সঞ্চিত থাকে। গ . রক্তকণিকা উৎপাদন: পরিণত মানবদেহের রক্ত উৎপাদনকারী প্রধান টিস্যু হচ্ছে লাল অস্থিমজ্জা। লোহিত রক্ত কণিকা উৎপাদন ছাড়াও লাল অস্থিমজ্জা, অণুচক্রিকা উৎপন্ন করে এবং ম্যাক্রোফেজ ধারণ করে। ঘ. হরমোনাল নিয়ন্ত্রণ: অস্থির কোষ থেকে অস্টিওক্যালসিন নামক হরমোন ক্ষরিত হয়, যা দেহে চিনি ও চর্বির পরিমাণ নিয়ন্ত্রণ করে।
HSC Biology 2nd Paper Chapter 7: চলন ও অঙগচালনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 7: চলন ও অঙগচালনা · সৃজনশীল
উদ্দীপকের শেষোক্ত বাক্যটি বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর

উত্তর

