মসৃণ পেশিকে ডিসেরাল পেশি কেন বলা হয়?
উত্তর: পেশিতন্তুর গঠন ও প্রকৃতির ওপর ভিত্তি করে মসৃণ পেশিকে ভিসেরাল পেশি বলা হয়। মানবদেহের অভ্যন্তরীণ অঙ্গসমূহ, যেমন-পরিপাকনালি, রক্তনালি, শ্বসননালি এবং রেচন-জনন নালির প্রাচীরে এই পেশি অবস্থিত। অভ্যন্তরীণ এ সকল অঙ্গকে একত্রে ভিসেরা বলা হয়। মূলত ভিসেরা বা অভ্যন্তরীণ অঙ্গগুলোর গঠন উপাদান হিসেবে এই পেশি কাজ করে এবং এদের সঞ্চালন নিয়ন্ত্রণ করে বলেই একে ভিসেরাল পেশি বলা হয়। এটি প্রাণীর ইচ্ছাধীন নয়, বরং স্বয়ংক্রিয়ভাবে সংকুচিত ও প্রসারিত হয়।
HSC Biology 2nd Paper Chapter 7: চলন ও অঙগচালনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 7: চলন ও অঙগচালনা · সৃজনশীল
মসৃণ পেশিকে ডিসেরাল পেশি কেন বলা হয়?
উত্তর

