শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লেখিত তন্ত্রের প্রথম উপাদানটির গাঠনিক এককের গঠন বর্ণনা করো।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত তন্ত্রের প্রথম উপাদানটি হলো অস্থি। অস্থির গাঠনিক একক হলো হ্যাভারসিয়ান তন্ত্র। নিচে হ্যাভারসিয়ান তন্ত্রের গঠন সচিত্র বর্ণনা করা হলো- নিরেট অস্থির গঠন ও কার্যরত একক হলো হ্যাভারসিয়ান তন্ত্র।নিরেট অস্থির ম্যাট্রিক্স কতগুলো স্তরে সাজানো থাকে। স্তরগুলোকে ল্যামেলি বলে। ল্যামেলি একটি সুস্পষ্ট নালির চারদিকে চক্রাকারে বিন্যস্ত। কেন্দ্রীয় এ নালিটি হলো হ্যাভারসিয়ান নালি। প্রতিটি হ্যাভারসিয়ান নালি এবং একে বেষ্টনকারী ল্যামেলির সমন্বয়ে একটি হ্যাভারসিয়ান তন্ত্র বা অস্টিওন গড়ে ওঠে। প্রত্যেক ল্যামেলায় ল্যাকুনা নামে কতগুলো ক্ষুদ্র গহ্বর পাওয়া যায়। অস্থিকোষ ল্যাকুনার ভিতরে অবস্থান করে। প্রতিটি ল্যাকুনার চারদিক থেকে সূক্ষ্ম কতগুলো নালিকা বেরোয়। এদের ক্যানালিকুলি বলে। এসব নালিকার মাধ্যমে একটি হ্যাভারসিয়ান তন্ত্রের বিভিন্ন ল্যাকুনা পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করে। অস্থির অভ্যন্তরে হ্যাভারসিয়ান নালিগুলো পরস্পরের আড়াআড়ি নালি দিয়ে যুক্ত থাকে। এসব নালিকে ভকম্যানস ক্যানাল বলে। [চিত্র]

HSC Biology 2nd Paper Chapter 7: চলন ও অঙগচালনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 7: চলন ও অঙগচালনা · সৃজনশীল

উদ্দীপকে উল্লেখিত তন্ত্রের প্রথম উপাদানটির গাঠনিক এককের গঠন বর্ণনা …

উদ্দীপক

মানবদেহের তন্ত্রসমূহের মধ্যে অন্যতম কঙ্কালতন্ত্র যা অস্থি ও তরুণাস্থির সমন্বয়ে গঠিত। এই তন্ত্রটি দৈহিক কাঠামো গঠন, চলনসহ নানাবিধ কাজ সম্পন্ন করে।

উত্তর

যে অস্থি সন্ধিকে কেন্দ্র করে লিভারের কার্য পরিচালিত হয় তা হলো পিভট।

উত্তর

আকস্মিক কোনো কিছুর চাপে বা আঘাতের কারণে কিংবা রোগের কারণে দেহের কোনো অস্থি বা হাড় ভেঙে গেলে বা অস্থিতে ফাটল ধরলে তাকে বলা হয় অস্থিভঙ্গ বা হাড় ভাঙ্গা। সংক্ষেপে একে FRX বা FX সংকেত দ্বারা প্রকাশ করা হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত তন্ত্রের প্রথম উপাদানটি হলো অস্থি। অস্থির গাঠনিক একক হলো হ্যাভারসিয়ান তন্ত্র। নিচে হ্যাভারসিয়ান তন্ত্রের গঠন সচিত্র বর্ণনা করা হলো- নিরেট অস্থির গঠন ও কার্যরত একক হলো হ্যাভারসিয়ান তন্ত্র।নিরেট অস্থির ম্যাট্রিক্স কতগুলো স্তরে সাজানো থাকে। স্তরগুলোকে ল্যামেলি বলে। ল্যামেলি একটি সুস্পষ্ট নালির চারদিকে চক্রাকারে বিন্যস্ত। কেন্দ্রীয় এ নালিটি হলো হ্যাভারসিয়ান নালি। প্রতিটি হ্যাভারসিয়ান নালি এবং একে বেষ্টনকারী ল্যামেলির সমন্বয়ে একটি হ্যাভারসিয়ান তন্ত্র বা অস্টিওন গড়ে ওঠে। প্রত্যেক ল্যামেলায় ল্যাকুনা নামে কতগুলো ক্ষুদ্র গহ্বর পাওয়া যায়। অস্থিকোষ ল্যাকুনার ভিতরে অবস্থান করে। প্রতিটি ল্যাকুনার চারদিক থেকে সূক্ষ্ম কতগুলো নালিকা বেরোয়। এদের ক্যানালিকুলি বলে। এসব নালিকার মাধ্যমে একটি হ্যাভারসিয়ান তন্ত্রের বিভিন্ন ল্যাকুনা পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করে। অস্থির অভ্যন্তরে হ্যাভারসিয়ান নালিগুলো পরস্পরের আড়াআড়ি নালি দিয়ে যুক্ত থাকে। এসব নালিকে ভকম্যানস ক্যানাল বলে। question image

উত্তর

উদ্দীপকে মানবদেহের কঙ্কালতন্ত্রের কথা বলা হয়েছে। কঙ্কালতন্ত্রের মাধ্যমে মানবদেহের নানাবিধ কাজ সম্পন্ন হয়ে থাকে। কঙ্কালতন্ত্রের কাজগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। (১) যান্ত্রিক কাজ, (২) শারীরবৃত্তীয় কাজ। নিচে কঙ্কালতন্ত্রের কাজগুলোর তাৎপর্য বিশ্লেষণ করা হলো- ১. যান্ত্রিক কাজ: ক. দৈহিক কাঠামো গঠন: কঙ্কালতন্ত্র মানবদেহের কাঠামো গঠন ও নির্দিষ্ট আকৃতি প্রদান করে। খ. সুরক্ষা: মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গাদি যেমন- মস্তিষ্ক, ফুসফুস, হৃৎপিণ্ড, সুষুম্মাকাণ্ড প্রভৃতি বিষেশভাবে নির্মিত কঙ্কালে সুরক্ষিত থাকে। গ. সংযোগতল সৃষ্টি: দেহের অধিকাংশ পেশি, লিগামেন্ট ও টেনডন কঙ্কালে সংযুক্ত থেকে বিভিন্ন অঙ্গের সঞ্চালন ঘটায়। ঘ. চলন: অস্থিসন্ধি গঠন এবং পেশির সাথে সমন্বয়ের মাধ্যমে কঙ্কালতন্ত্র মানুষের চলনে প্রধান ভূমিকা রাখে। ঙ. ভারবহন : পেশিসমূহ কঙ্কালের সাথে আটকে থাকে দেহের ভারবহন করে। ২. শারীরবৃত্তীয় কাজ : ক. শারীরবৃত্তীয় কার্যাবলি: কঙ্কালতন্ত্র কিছু শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় সহায়তা করে। বক্ষপিঞ্জর শ্বাস-প্রশ্বাসে এবং মধ্যকর্ণের কর্ণাস্থি শ্রবণে সহায়তা করে। খ. খনিজ লবণ সঞ্চয় ক্যালসিয়াম, ফসফরাস ও ম্যাগনেসিয়াম জাতীয় খনিজ লবণ অস্থিতে সঞ্চয় হয় এবং প্রয়োজনে রক্তে সরবরাহ করে। প্রায় ৯৭% ক্যালসিয়াম অস্থিতে সঞ্চিত থাকে। গ . রক্তকণিকা উৎপাদন: পরিণত মানবদেহের রক্ত উৎপাদনকারী প্রধান টিস্যু হচ্ছে লাল অস্থিমজ্জা। লোহিত রক্ত কণিকা উৎপাদন ছাড়াও লাল অস্থিমজ্জা, অণুচক্রিকা উৎপন্ন করে এবং ম্যাক্রোফেজ ধারণ করে। ঘ. হরমোনাল নিয়ন্ত্রণ: অস্থির কোষ থেকে অস্টিওক্যালসিন নামক হরমোন ক্ষরিত হয়, যা দেহে চিনি ও চর্বির পরিমাণ নিয়ন্ত্রণ করে।
HSCBiology 2nd PaperChapter 7: চলন ও অঙগচালনা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রোদেলা প্রাণিবিজ্ঞান ক্লাসে শিক্ষকের নিকট মানবদেহের কঙ্কালের সবচেয়ে দীর্ঘ ও মোটা অস্থিটি সম্পর্কে জানতে চাইলে শিক্ষক তাকে অস্থিটির অবস্থান, গঠন ও কাজ বুঝিয়ে বললেন। তিনি আরো বললেন- বিশেষ ধরনের কতকগুলো পেশি অস্থিটির সঞ্চালনে সাহায্য করে।

Dinajpur · 2017

ক
রূপান্তর কী?
খ
ল্যাটেরাল লাইনের কাজ উল্লেখ করো।
গ
উদ্দীপকে উল্লিখিত অস্থিটির বর্ণনা দাও।
ঘ
উদ্দীপকে উল্লিখিত শেষ বাক্যটির যথার্থতা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রোদেলা প্রাণিবিজ্ঞান ক্লাসে শিক্ষকের নিকট মানবদেহের কঙ্কালের সবচেয়ে দীর্ঘ ও মোটা অস্থিটি সম্পর্কে জানতে চাইলে শিক্ষক তাকে অস্থিটির অবস্থান, গঠন ও কাজ বুঝিয়ে বললেন। তিনি আরো বললেন- বিশেষ ধরনের কতকগুলো পেশি অস্থিটির সঞ্চালনে সাহায্য করে।

Dinajpur · 2017

ক
রূপান্তর কী?
খ
ল্যাটেরাল লাইনের কাজ উল্লেখ করো।
গ
উদ্দীপকে উল্লিখিত অস্থিটির বর্ণনা দাও।
ঘ
উদ্দীপকে উল্লিখিত শেষ বাক্যটির যথার্থতা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ল্যাটেরাল লাইনের কাজ উল্লেখ করো।

ল্যাটেরাল লাইনের কাজ উল্লেখ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.রূপান্তর কী?

রূপান্তর কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Sylhet · 2017

ক
মচকানো কী?
খ
পেরিস্ট্যালসিস বলতে কী বোঝায়?
গ
'A′A^{\prime} দ্বারা সৃষ্ট উপাঙ্গের বিভিন্ন অস্থিসমূহের সংখ্যা লেখো।
ঘ
'A′A^{\prime} এর সঞ্চালনে 'B′B^{\prime} এর ভূমিকা অপরিহার্য- যুক্তিসহ বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Sylhet · 2017

ক
মচকানো কী?
খ
পেরিস্ট্যালসিস বলতে কী বোঝায়?
গ
'A′A^{\prime} দ্বারা সৃষ্ট উপাঙ্গের বিভিন্ন অস্থিসমূহের সংখ্যা লেখো।
ঘ
'A′A^{\prime} এর সঞ্চালনে 'B′B^{\prime} এর ভূমিকা অপরিহার্য- যুক্তিসহ বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.পেরিস্ট্যালসিস বলতে কী বোঝায়?

পেরিস্ট্যালসিস বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মচকানো কী?

মচকানো কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Comilla · 2017

ক
সাইনুসাইটিস কী?
খ
ডিম্বাশয় চক্র বলতে কী বোঝায়?
গ
চিত্রের "P" অঙ্গ গঠনকারী পেশির বৈশিষ্ট্য লেখো।
ঘ
চিত্রের "Q" ও "R" অঙ্গের অন্তঃকঙ্কাল কী একই প্রকৃতির? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Comilla · 2017

ক
সাইনুসাইটিস কী?
খ
ডিম্বাশয় চক্র বলতে কী বোঝায়?
গ
চিত্রের "P" অঙ্গ গঠনকারী পেশির বৈশিষ্ট্য লেখো।
ঘ
চিত্রের "Q" ও "R" অঙ্গের অন্তঃকঙ্কাল কী একই প্রকৃতির? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ডিম্বাশয় চক্র বলতে কী বোঝায়?

ডিম্বাশয় চক্র বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সাইনুসাইটিস কী?

সাইনুসাইটিস কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।