উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাওঃ সেলিনার শরীর পূর্বের চেয়ে ফুলে গেছে। মূত্র নিঃসরণ পরিমান মারাত্মকভাবে কমে গেছে। Q.. উদ্দীপকে উল্লিখিত লক্ষন ছাড়াও সেলিনার অন্যান্য যে লক্ষন দেখা যেতে পারে তা হল- i. ক্ষুদামন্দা ii. বমি হওয়া iii. কোমড়ে ব্যাথা নিচের কোনটি সঠিক?
ক. i,ii
খ. i,iii
গ. ii,iii
ঘ. i,ii,iii
উত্তর: i,ii,iii
ব্যাখ্যা: উদ্দীপকে উল্লিখিত লক্ষণগুলি তাৎক্ষণিক বৃক্ক বিকলের লক্ষণ। এর অন্যান্য লক্ষণগুলো হল-অতি অল্প, ঘন ও গাঢ় মূত্র ত্যাগ বা মূত্র একেবারেই না হওয়া;রক্তে নাইট্রোজেনজাত বর্জ্যপদার্থ সঞ্চিত হওয়া;শরীর ফুলে যাওয়া (অতিরিক্ত পানি দেহে জমে যাওয়ায়);পাঁজর ও কোমরের মাঝামাঝি দুপাশে ব্যথা (flank pain);ক্ষুধামান্দ্য, বমি-বমিভাব ও বমি করা;উচ্চ রক্তচাপ;রক্ত পায়খানা;হাত-পায়ে সংবেদ কমে যাওয়া;অনেকক্ষণ ধরে হেঁচকি তোলা;ঘন ঘন শ্বাস প্রভৃতি।
HSC Biology 2nd Paper Chapter 6: বর্জ্য ও নিষ্কাশন ℹ️ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 6: বর্জ্য ও নিষ্কাশন ℹ️ · MCQ

