মেরুদন্ডীয় বৃক্কে রক্ত ছাঁকন প্রক্রিয়ার মূল অংশ কোনটি?
ক. গ্লোমেরুলাস/রেনাল করপাসল
খ. বৃক্কীয় নালিকা
গ. মালপিজিয়ান অঙ্গ
ঘ. বোম্যানস ক্যাপসুল
উত্তর: গ্লোমেরুলাস/রেনাল করপাসল
ব্যাখ্যা: গ্লোমেরুলাস (Glomerulus) : বোম্যান্স ক্যাপসুলের অভ্যন্তরে কৈশিক জালিকার গুচ্ছকে গ্লোমেরুলাস বলে। বৃক্কীয় বা রেনাল ধমনি থেকে সৃষ্ট একটি ক্ষুদ্র অন্তর্বাহী বা অ্যাফারেন্ট ধমনিকা (afferent arteriole) বোম্যান্স ক্যাপসুলে প্রবেশ করে এবং ৫০-৬০টি কৈশিক জালিকায় বিভক্ত হয়ে গ্লোমেরুলাস গঠন করে। রেনাল করপাসলে রক্তের আল্ট্রাফিলট্রেশন বা অতি সূক্ষ্ম ছাঁকন ঘটে এবং রক্ত হতে রেচন বর্জ্য, পানিসহ অন্যান্য দ্রব্য পরিস্রুত হয়ে গ্লোমেরুলারস ফিলট্রেট (glumerulars filtrate) হিসেবে বোম্যান্স ক্যাপসুলে জমা হয়।
HSC Biology 2nd Paper Chapter 6: বর্জ্য ও নিষ্কাশন ℹ️ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 6: বর্জ্য ও নিষ্কাশন ℹ️ · MCQ