নিম্নের কোনটি বৃক্কের কাজ নয়?
ক. দেহে পানির সমতা রক্ষা করা
খ. শ্বেত রক্তকণিকা তৈরিতে ভূমিকা রাখা
গ. দেহ থেকে নাইট্রোজেনযুক্ত বর্জ্য পদার্থ অপসারণ করা
ঘ. রক্তে অম্ল-ক্ষারের সমতা রক্ষা করা
উত্তর: শ্বেত রক্তকণিকা তৈরিতে ভূমিকা রাখা
ব্যাখ্যা: বৃক্কের কাজ : (১) রক্ত থেকে নাইট্রোজেন জাতীয় বর্জ্য অপসারণ করা। (২) রক্তে অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করা। (৩) রক্তচাপ নিয়ন্ত্রণ করা। (৪) দেহে পানির ভারসাম্য রক্ষা করা। (৫) ভিটামিন ডি ও লোহিত কণিকা তৈরিতে অংশ নেয়া। (৬) দেহে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড ইত্যাদির পরিমাণ নিয়ন্ত্রণ করা।
HSC Biology 2nd Paper Chapter 6: বর্জ্য ও নিষ্কাশন ℹ️ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 6: বর্জ্য ও নিষ্কাশন ℹ️ · MCQ