উক্ত অঙ্গ থেকে নিঃসৃত হরমোন কীভাবে রক্তচাপ এবং সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত অঙ্গটি হলো বৃক্ক। বৃক্ক থেকে অ্যানজিওটেনসিন, অ্যালডোস্টেরন ও রেনিন ইত্যাদি হরমোন নিঃসৃত হয়। এ হরমোনগুলো সম্মিলিতভাবে দেহে রক্তচাপ এবং সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে এর কার্যপদ্ধতি ব্যাখ্যা করা হলো- রক্তে সোডিয়ামের ঘনত্ব কমে যাওয়ায় রক্তচাপ হ্রাস পেলে বৃক্ক থেকে রেনিন নিঃসৃত হয়। এই রেনিন রক্তরসে থাকা প্রোটিন অ্যানজিওটেনসিনোজেনকে প্রথমে অ্যানজিওটেনসিন-। এ রূপান্তরিত করে। পরবর্তীতে এটি ফুসফুসীয় জালকের এনজাইম (ACE) দ্বারা আরও শক্তিশালী অ্যানজিওটেনসিন-II এ পরিণত হয়। এই অ্যানজিওটেনসিন-II সরাসরি বৃক্কের উপরে অবস্থিত অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অংশকে উদ্দীপিত করে, যার ফলে সেখানে থেকে অ্যালডোস্টেরন নামক হরমোন নিঃসৃত হয়। অ্যালডোস্টেরন হরমোনটি সরাসরি বৃক্কীয় নালিকা ও ঘাম গ্রন্থির ওপর কাজ করে সোডিয়াম আয়নের সক্রিয় পুনঃশোষণ বাড়িয়ে দেয়। যখন নেফ্রনের মাধ্যমে সোডিয়াম রক্তে ফিরে আসে, তখন পরোক্ষভাবে ক্লোরাইড আয়নও শোষিত হয়। সোডিয়াম ও ক্লোরাইডের এই পুনঃশোষণের ফলে রক্তরসে লবণের ঘনত্ব বাড়ে, যা অভিস্রবণ প্রক্রিয়ায় রক্তে পানির পরিমাণ বাড়িয়ে দেয়। রক্তের আয়তন বৃদ্ধি পাওয়ার ফলে সরাসরি রক্তচাপ বৃদ্ধি পায় এবং দেহে সোডিয়ামের ভারসাম্য বজায় থাকে। বিপরীতভাবে, কোনো কারণে রক্তরসের আয়তন অতিরিক্ত বেড়ে গেলে দেহের ভারসাম্য বজায় রাখার জন্য অ্যালডোস্টেরন নিঃসরণে সরাসরি বাধা প্রদান করে ANH যা হৃৎপিণ্ডের প্রাচীর থেকে নিঃসৃত হয়। অ্যালডোস্টেরন হরমোনের নিঃসরণ কমে যাওয়ায় বৃক্কীয় নালিকা দিয়ে সোডিয়াম পুনঃশোষণে হার কমে যায় এবং অতিরিক্ত সোডিয়াম মূত্রের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায়। সোডিয়ামের এই নির্গমনের ফলে রক্তে লবণের ঘনত্ব কমে এবং পরোক্ষভাবে রক্তচাপও হ্রাস পেয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এভাবে বৃক্ক নিঃসৃত হরমোন রেনিন, অ্যানজিওটেনসিন ও অ্যালডোস্টেরন সমন্বিতভাবে জটিল প্রক্রিয়ার মাধ্যমে অত্যন্ত সূক্ষ্মভাবে দেহের সোডিয়াম ও রক্তচাপের সাম্যাবস্থা রক্ষা করে।
HSC Biology 2nd Paper Chapter 6: বর্জ্য ও নিষ্কাশন ℹ️ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 6: বর্জ্য ও নিষ্কাশন ℹ️ · সৃজনশীল
উক্ত অঙ্গ থেকে নিঃসৃত হরমোন কীভাবে রক্তচাপ এবং সোডিয়ামের মাত্রা নিয়…
উদ্দীপক
উত্তর
উত্তর

উত্তর
উত্তর