উদ্দীপকে অঙ্গটির এককের চিত্রসহ গঠন আলোচনা করো
উত্তর: উদ্দীপকের অঙ্গটি হলো বৃক্ক। বৃক্কের গঠনগত ও কার্যগত একক হলো নেফ্রন। নিচে নেফ্রনের চিত্রসহ গঠন আলোচনা করা হলো- [চিত্র] নেফ্রন দৈর্ঘ্যে প্রায় ৩ সেন্টিমিটার। যা প্রধানত দুটি অংশে বিভক্ত। যথা-মালপিজিয়ান করপাসল ও বৃক্কীয় নালিকা। মালপিজিয়ান করপাসল বৃক্কের কর্টেক্সে অবস্থিত। এটি বোম্যান্স ক্যাপসুল ও গ্লোমেরুলাস নামক দুটি অংশে বিভক্ত। বৃক্কীয় নালিকা রেনাল করপাসল, প্রক্সিমাল প্যাঁচানো নালিকা, হেনলির লুপ, ডিস্টাল প্যাঁচানো নালিকা ও সংগ্রাহক নালিকা নিয়ে গঠিত। রেনাল করপাসল নেফ্রনের সম্মুখভাগে থাকে। রেনাল করপাসলের পরবর্তী প্রায় ১৪ মি.মি. অংশকে প্রক্সিমাল প্যাঁচানো নালিকা বলে। এ নালিকার শেষপ্রান্ত সোজা হয়ে মেডুলা অঞ্চলে প্রবেশ করে এবং একটি 'U [গণিত] আকৃতির লুপ গঠন করে যা হেনলির লুপ নামে পরিচিত। হেনালর লুপের আহরণ বাহুর পরবর্তী ৫ মি.মি. হলো ডিস্টাল প্যাঁচানো নালিকা। এ নালিকার পরবর্তী অংশই সংগ্রাহক নালিকা। কিছু সংগ্রাহক নালিকা একত্রিত হয়ে বেলিনি-র ডাক্ট গঠন করে। অনেকগুলো। বেলিনি-র ডাক্ট একত্রে মেডুলাতে প্যাপিলারি ডাক্টের মাধ্যমে শেষ পর্যন্ত পেলভিসে উন্মুক্ত হয়।
HSC Biology 2nd Paper Chapter 6: বর্জ্য ও নিষ্কাশন ℹ️ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 6: বর্জ্য ও নিষ্কাশন ℹ️ · সৃজনশীল
উদ্দীপকে অঙ্গটির এককের চিত্রসহ গঠন আলোচনা করো
উদ্দীপক
চিত্র: পরিশ্রুতকরণ এবং লবণ-পানির ভারসাম্য নিয়ন্ত্রণের কেন্দ্রউত্তর
উত্তর
উত্তর
নেফ্রন দৈর্ঘ্যে প্রায় ৩ সেন্টিমিটার। যা প্রধানত দুটি অংশে বিভক্ত। যথা-মালপিজিয়ান করপাসল ও বৃক্কীয় নালিকা। মালপিজিয়ান করপাসল বৃক্কের কর্টেক্সে অবস্থিত। এটি বোম্যান্স ক্যাপসুল ও গ্লোমেরুলাস নামক দুটি অংশে বিভক্ত। বৃক্কীয় নালিকা রেনাল করপাসল, প্রক্সিমাল প্যাঁচানো নালিকা, হেনলির লুপ, ডিস্টাল প্যাঁচানো নালিকা ও সংগ্রাহক নালিকা নিয়ে গঠিত। রেনাল করপাসল নেফ্রনের সম্মুখভাগে থাকে। রেনাল করপাসলের পরবর্তী প্রায় ১৪ মি.মি. অংশকে প্রক্সিমাল প্যাঁচানো নালিকা বলে। এ নালিকার শেষপ্রান্ত সোজা হয়ে মেডুলা অঞ্চলে প্রবেশ করে এবং একটি ' আকৃতির লুপ গঠন করে যা হেনলির লুপ নামে পরিচিত। হেনালর লুপের আহরণ বাহুর পরবর্তী ৫ মি.মি. হলো ডিস্টাল প্যাঁচানো নালিকা। এ নালিকার পরবর্তী অংশই সংগ্রাহক নালিকা। কিছু সংগ্রাহক নালিকা একত্রিত হয়ে বেলিনি-র ডাক্ট গঠন করে। অনেকগুলো। বেলিনি-র ডাক্ট একত্রে মেডুলাতে প্যাপিলারি ডাক্টের মাধ্যমে শেষ পর্যন্ত পেলভিসে উন্মুক্ত হয়।উত্তর