উক্ত অঙ্গটি কীভাবে রেচন ও অসমোরেগুলেশনের ভিত্তি হিসেবে কাজ করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের অঙ্গটি হলো বৃক্ক। বৃক্ক মানবদেহের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ যা রেচন এবং অসমোরেগুলেশন বা পানির সাম্যতা রক্ষার প্রধান ভিত্তি হিসেবে কাজ করে। নিচে তা ব্যাখ্যা করা হলো- আমিষ জাতীয় খাবার পরিপাক শেষে উৎপন্ন নাইট্রোজেনঘটিত বর্জ্য শরীর থেকে বের করে দেওয়াই হলো বৃক্কের প্রধান কাজ। আমিষ জাতীয় খাবার পরিপাক হয়ে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিড যকৃতে ভেঙে বিষাক্ত অ্যামোনিয়া তৈরি করে। পরে এটি অরনিথিন চক্রের মাধ্যমে পানিতে দ্রবণীয় ইউরিয়াতে পরিণত হয়। এই ইউরিয়া রক্তের মাধ্যমে বৃক্কে আসে এবং মূত্রের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায়। এছাড়া যকৃত কোষে নিউক্লিক অ্যাসিডের বিপাকের ফলে ইউরিক অ্যাসিড এবং পেশিতে ক্রিয়েটিনের বিপাকের ফলে ক্রিয়েটিনিন তৈরি হয়। বৃক্ক এই ক্ষতিকর বর্জ্যগুলো রক্ত থেকে ছেঁকে বের করে দিয়ে দেহকে সুস্থ রাখে। অসমোরেগুলেশনের ক্ষেত্রে বৃক্ক দেহে পানি ও লবণের ভারসাম্য বজায় রাখে। দেহাভ্যন্তরে পানি ও দ্রবীভূত লবণের ঘনত্বের সাম্যাবস্থা বজায় রাখতে বৃক্ক বিশেষ ভূমিকা পালন করে। এই প্রক্রিয়াটি মস্তিষ্কের হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত অ্যান্টিডাইইউরেটিক হরমোন (ADH) দ্বারা নিয়ন্ত্রিত হয়। দেহে পানির পরিমাণ কমে গেলে রক্তে এই হরমোনের মাত্রা বৃদ্ধি পায়। এর ফলে বৃক্ক থেকে পানি পুনরায় রক্তে শোষিত হয় এবং খুব অল্প পরিমাণ মূত্র তৈরি হয়। আবার শরীরে পানির আধিক্য দেখা দিলে এই হরমোনের ক্ষরণ কমে যায়। তখন বৃক্কের পানি শোষণের ক্ষমতা কমে যাওয়ায় মূত্রের পরিমাণ বেড়ে যায়। এভাবেই বৃক্ক রেচন ও অসমোরেগুলেশনের ভিত্তি হিসেবে কাজ করে।
HSC Biology 2nd Paper Chapter 6: বর্জ্য ও নিষ্কাশন ℹ️ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 6: বর্জ্য ও নিষ্কাশন ℹ️ · সৃজনশীল
উক্ত অঙ্গটি কীভাবে রেচন ও অসমোরেগুলেশনের ভিত্তি হিসেবে কাজ করে? ব্য…
উদ্দীপক
চিত্র: পরিশ্রুতকরণ এবং লবণ-পানির ভারসাম্য নিয়ন্ত্রণের কেন্দ্রউত্তর
উত্তর
উত্তর
নেফ্রন দৈর্ঘ্যে প্রায় ৩ সেন্টিমিটার। যা প্রধানত দুটি অংশে বিভক্ত। যথা-মালপিজিয়ান করপাসল ও বৃক্কীয় নালিকা। মালপিজিয়ান করপাসল বৃক্কের কর্টেক্সে অবস্থিত। এটি বোম্যান্স ক্যাপসুল ও গ্লোমেরুলাস নামক দুটি অংশে বিভক্ত। বৃক্কীয় নালিকা রেনাল করপাসল, প্রক্সিমাল প্যাঁচানো নালিকা, হেনলির লুপ, ডিস্টাল প্যাঁচানো নালিকা ও সংগ্রাহক নালিকা নিয়ে গঠিত। রেনাল করপাসল নেফ্রনের সম্মুখভাগে থাকে। রেনাল করপাসলের পরবর্তী প্রায় ১৪ মি.মি. অংশকে প্রক্সিমাল প্যাঁচানো নালিকা বলে। এ নালিকার শেষপ্রান্ত সোজা হয়ে মেডুলা অঞ্চলে প্রবেশ করে এবং একটি ' আকৃতির লুপ গঠন করে যা হেনলির লুপ নামে পরিচিত। হেনালর লুপের আহরণ বাহুর পরবর্তী ৫ মি.মি. হলো ডিস্টাল প্যাঁচানো নালিকা। এ নালিকার পরবর্তী অংশই সংগ্রাহক নালিকা। কিছু সংগ্রাহক নালিকা একত্রিত হয়ে বেলিনি-র ডাক্ট গঠন করে। অনেকগুলো। বেলিনি-র ডাক্ট একত্রে মেডুলাতে প্যাপিলারি ডাক্টের মাধ্যমে শেষ পর্যন্ত পেলভিসে উন্মুক্ত হয়।উত্তর