ধূমপায়ী এবং অধূমপায়ীর ক্ষেত্রে চিত্র-Q এর এক্স-রে ফিল্ম কেন আলাদা হয়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে চিত্র-Q হলো ফুসফুস। অধূমপায়ী ও ধূমপায়ী মানুষের ফুসফুসের এক্স-রে ফিল্ম আলাদা হয়। নিচে এর কারণ ব্যাখ্যা করা হলো- ◉ অধূমপায়ী মানুষের ফুসফুসের এক্স-রেতে কালো দাগ ও সাদা দাগের মধ্যে সুস্পষ্ট বিভেদন দেখা যায়। কিন্তু ধূমপায়ী মানুষের ফুসফুসে কালো দাগগুলো অস্পষ্ট হয়ে যায়। ◉ ধূমপায়ী মানুষের ফুসফুস ও অ্যালভিওলাসের প্রাচীর পাতলা ও দুর্বল হয়ে গেছে যা এক্স-রে চিত্রে পরিলক্ষিত হয়। অধূমপায়ী মানুষের ফুসফুস ও অ্যালভিওলাসের প্রাচীরে এক্স-রে চিত্রে স্বাভাবিক ও সরল দেখায়। ◉ ধূমপায়ী মানুষের ক্ষেত্রে সিগারেটের ধোঁয়া ফুসফুসের অ্যালভিওলাস ধ্বংস করে ভেতরে ফাঁকা স্থান সৃষ্টি করে যা এমফাইসিমা নামে পরিচিত। কিন্তু অধূমপায়ী মানুষের ফুসফুসে এক্স-রে চিত্রে এমফাইসিমা চিহ্ন দেখা যায় না। ◉ ধূমপায়ী মানুষের ফুসফুসের এক্স-রে চিত্রে অ্যালভিওলাই সুষম স্বচ্ছতা দেখা যায় না। অপরদিকে অধূমপায়ী মানুষের ফুসফুসের এক্স-রে চিত্রে অ্যালভিওলাইয়ে সুষম স্বচ্ছতা দেখা যায়। ◉ ধূমপায়ী মানুষের ফুসফুসের এক্স-রে চিত্রে অ্যালভিওলাস প্রাচীরের সিলিয়াগুলো বিনষ্ট দেখা যায়, তবে অধূমপায়ী মানুষের ফুসফুসের এক্স-রে চিত্রে অ্যালভিওলাসে প্রাচীরের সিলিয়াগুলোকে স্বাভাবিক দেখা যায়।
HSC Biology 2nd Paper Chapter 6: বর্জ্য ও নিষ্কাশন ℹ️ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 6: বর্জ্য ও নিষ্কাশন ℹ️ · সৃজনশীল
ধূমপায়ী এবং অধূমপায়ীর ক্ষেত্রে চিত্র-Q এর এক্স-রে ফিল্ম কেন আলাদা হ…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর