উদ্দীপকের X অংশে দেহের তরল বর্জ্য তৈরি হয়- ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের অঙ্গটি হলো মানবদেহের প্রধান রেচন অঙ্গ বৃক্ক। ইহা যে অম্লীয় তরল বর্জ্য অপসারণ করে দেহ থেকে তা হলো মূত্র। উদ্দীপকের X অংশ তথা বৃক্কের অভ্যন্তরে এই তরল বর্জ্য মূত্র তৈরি হয়। নিচে মূত্র তৈরির কৌশল আলোচনার মাধ্যমে তা ব্যাখ্যা করা হলো- মূত্র তৈরির তিনটি ধাপ রয়েছে। যথা- অতিপরিস্রাবণ, নির্বাচনমূলক পুনঃশোষণ ও সক্রিয় ক্ষরণ। অতিপরিস্রাবণ: এটি মূত্র তৈরির প্রথম প্রক্রিয়া। এ প্রক্রিয়ায় প্রথমে হৃৎপিণ্ড থেকে রক্ত পৃষ্ঠীয় ধমনি, রেনাল ধমনি এবং অ্যাফারেন্ট ধমনির মাধ্যমে উচ্চ চাপে গ্লোমেরুলাসে প্রবেশ করে। গ্লোমেরুলাসে রক্ত প্রবেশকালে চাপ বৃদ্ধি পায়। এ হাইড্রোস্ট্যাটিক চাপে রক্তে অবস্থিত প্রোটিন ও রক্ত কণিকা ছাড়া সমস্ত পানি, লবণ, শর্করা, ইউরিয়া, ইউরিক এসিড, ক্রিয়েটিনিন, ধাতব আয়ন, হরমোন প্রভৃতি উপাদানগুলো ক্যাপসুলার স্পেসে এসে জমা হয়। পরিসুত এ তরলকে বলা হয় গ্লোমেরুলার ফিলট্রেট। প্রত্যেক মিনিটে প্রায় ১২০০ সি.সি. রক্ত মানুষের দেহে বৃক্কের মাধ্যমে প্রবাহিত হয়। নির্বাচনমূলক পুনঃশোষণ: নেফ্রনের মধ্য দিয়ে যখন গ্লোমেরুলার ফিলট্রেট প্রবাহিত হয় তখন, এর মধ্য থেকে বিভিন্ন উপাদান (প্রায় ৮০%) নেফ্রন সংলগ্ন রক্তনালিকা দ্বারা পুনঃশোষিত হয়ে থাকে। এ প্রক্রিয়াটিকে তাই নির্বাচনমূলক পুনঃশোষণ বলা হয়ে থাকে। নিকটবর্তী প্যাঁচানো নালিকা গুকোজ, অ্যামিনো এসিড, সোডিয়াম আয়ন, পটাসিয়াম আয়ন ইত্যাদি পুনঃশোষণ করে থাকে। ৭০% পানি পুনঃশোষিত হয় হেনলির লুপে। সোডিয়াম আয়ন, ভিটামিন ও পানি পুনঃশোষিত হয় দূরবর্তী প্যাঁচানো নালিকায়। দেখা যায় যে, প্রতি মিনিটে উৎপন্ন ১২৫ cm [গণিত] (ঘন সে.মি.) গ্লোমেরুলার ফিলট্রেট এর মধ্যে ১২৪ cm [গণিত] গ্লোমেরুলার ফিলট্রেট পুনঃশোষিত হয়। সক্রিয় ক্ষরণ: রেনাল টিউব্যুলের এপিথেলিয়াম কোষ থেকে কিছু দূষিত পদার্থ ক্ষরিত হয়ে নালিকা গহ্বরে মুক্ত হয়। পদার্থগুলোর মধ্যে ক্রিয়েটিনিন, হাইড্রোজেন, পটাসিয়াম ও অ্যামোনিয়াম আয়ন ইত্যাদি উল্লেখযোগ্য। এসব পদার্থ নালিকার চারপাশে টিস্যু রস থেকে নালিকার ভেতরের ফিলট্রেটে বাহিত হয়। এ গ্লোমেরুলাস ফিলট্রেটই হলো মূত্র। ইহা মূত্রনালির মাধ্যমে বাইরে নিষ্কাশিত হয়।
HSC Biology 2nd Paper Chapter 6: বর্জ্য ও নিষ্কাশন ℹ️ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 6: বর্জ্য ও নিষ্কাশন ℹ️ · সৃজনশীল
উদ্দীপকের X অংশে দেহের তরল বর্জ্য তৈরি হয়- ব্যাখ্যা করো।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর