উদ্দীপকের অঙ্গটি রেচন ও অসমোরেগুলোশনে বিশেষ ভূমিকা পালন করে – বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের অঙ্গটি হলো মানব বৃক্ক যা রেচনতন্ত্রের অংশ। বৃক্ক রেচন ও অসমোরেগুলেশনে বিশেষ ভূমিকা পালন করে। নিচে তা বিশ্লেষণ করা হলো- বৃক্ক আমাদের প্রধান রেচন অঙ্গ। বৃক্ক দেহ থেকে মূত্র তৈরি এবং অপসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মূত্রে ইউরিয়া, ইউরিক এসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন ইত্যাদি নাইট্রোজেনজাত পদার্থ থাকে। এছাড়া সামান্য পরিমাণ ক্রিয়েটিন এবং অ্যামাইনো এসিড থাকে। এগুলো শরীরের জন্য ক্ষতিকর হওয়ায় উৎপন্ন হওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব অপসারণ করা প্রয়োজন। এসব অপ্রয়োজনীয় ও ক্ষতিকর বর্জ্য পদার্থ মূত্র হিসেবে অপসারণে বৃক্ক সহায়তা করে। বৃদ্ধের মাধ্যমে রেচন প্রক্রিয়ায় দেহ থেকে অতিরিক্ত চিনি, অ্যামাইনো এসিড, সোডিয়াম, পটাসিয়াম, ক্লোরাইড আয়ন, অতিরিক্ত ঔষধ, হরমোন, বিষাক্ত পদার্থ অপসারিত হয়। মানবদেহে বিপাকের ফলে উৎপন্ন নাইট্রোজেনঘটিত বর্জ্য পদার্থ দ্রুত ও নিয়মিত দেহ থেকে নিষ্কাশিত না হলে নানাবিধ সমস্যা হতো তাই মূত্রের মাধ্যমে অতিদ্রুত দেহ হতে নিষ্কাশন করা অতীব জরুরি। আবার, বৃক্কে অসমোরেগুলেশন প্রক্রিয়ায় দেহে পানিসাম্য রক্ষা করে। মানবদেহের যাবতীয় শারীরবৃত্তীয় কাজ সম্পাদনের জন্য দেহে পরিমিত পানি থাকা অপরিহার্য। মূলত মূত্রের মাধ্যমে সবচেয়ে বেশি পানি দেহ থেকে বের হয়ে যায়। দেহে পানির সাম্য নিয়ন্ত্রণে বৃক্ক প্রধান ভূমিকা পালন করে। পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত ADH দ্বারা পানি সাম্য নিয়ন্ত্রিত হয়। দেহে পানির পরিমাণ কম হলে উক্ত ADH বেড়ে যায় ফলে পানি সাম্য বজায় থাকে। দেহে পানির পরিমাণ বেড়ে গেলে রক্ত বেশি তরল হয়ে যায়। এতে দেহে নানা রকম জটিলতা সৃষ্টি হয়। যেমন- রক্তে নাইট্রোজেনের আধিক্য, কোষের ক্ষতি, রক্তসংবহনে ব্যর্থতা ইত্যাদি। আর এই পানি সাম্যতার কাজটি করে বৃক্ক। ADH রেচনতন্ত্রের মাধ্যমে দেহের পানি সাম্য রক্ষা করে।
HSC Biology 2nd Paper Chapter 6: বর্জ্য ও নিষ্কাশন ℹ️ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 6: বর্জ্য ও নিষ্কাশন ℹ️ · সৃজনশীল
উদ্দীপকের অঙ্গটি রেচন ও অসমোরেগুলোশনে বিশেষ ভূমিকা পালন করে – বিশ্ল…
উদ্দীপক

উত্তর
উত্তর

উত্তর

উত্তর