রহিমের সমস্যার সমাধান একটি হরমোন ও ভূমিকা রাখবে-বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপক অনুসারে রহিমের সমস্যা সমাধানে যে হরমোনটি ভূমিকা রাখবে তা হলো এন্টি-ডাইইউরেটিক হরমোন (ADH)। ADH-কে ভ্যাসোপ্রেসিনও বলা হয়। দেহের পানির পরিমাণ কম হলে রক্তে ADH এর পরিমাণ বৃদ্ধি পায়, ফলে বৃক্ক অল্প পরিমাণে মূত্র উৎপাদন করে এবং দেহের পানির পরিমাণ ঠিক থাকে। অন্যদিকে কোন কারণে পানির আধিক্য দেখা দিলে রক্তে ADH অতিমাত্রায় কমে যায় এবং - দেহের পানির পরিমাণ বেড়ে যায় কারণ বৃক্কে পানি শোষণের ক্ষমতা কমে যায়। এ অবস্থায় মূত্রের প্রতি মিনিটে ১৬ মিলিলিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। রহিমের মূত্র কমে যাওয়া সমস্যা সমাধানে যখন সে প্রচুর পানি খাবে তখন তার রক্তে ADH এর পরিমাণ কমে যাবে। এর ফলে রহিমের বৃক্কের পানি শোষণের ক্ষমতা কমে যাবে। এ অবস্থায় রহিমের মূত্রের পরিমাণ বৃদ্ধি পেতে থাকবে। অতএব বলা যায় যে, রহিমের সমস্যা সমাধানে ADH হরমোনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
HSC Biology 2nd Paper Chapter 6: বর্জ্য ও নিষ্কাশন ℹ️ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 6: বর্জ্য ও নিষ্কাশন ℹ️ · সৃজনশীল
রহিমের সমস্যার সমাধান একটি হরমোন ও ভূমিকা রাখবে-বিশ্লেষণ করো।
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর