কোন খনিজ লবণের অভাবে গাছের পাতা ও ফুল ঝরে পড়ে?
ক. ফসফরাস
খ. লৌহ
গ. ম্যাগনেসিয়াম
ঘ. পটাশিয়াম
উত্তর: ফসফরাস
ব্যাখ্যা: সঠিক উত্তর: ক) ফসফরাস তথ্য : ফসফরাস : উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হয়। এর তীব্র অভাবে পাতার গায়ে মৃত অঞ্চল সৃষ্টি হয়, যার ফলে অকালেই গাছের পাতা ও ফুল ঝরে পড়ে এবং মারা যায়। লৌহ : কচি পাতার রং হালকা হয়ে যায় এবং শিরাগুলোর মাঝের স্থান হলুদ হয়ে যায় (ক্লোরোসিস)। ম্যাগনেসিয়াম : ক্লোরোফিল সংশ্লেষণ ব্যাহত হয়। এর অভাবে বয়স্ক পাতায় ক্লোরোসিস দেখা দেয় এবং পাতা হলুদ হয়ে যায়। পটাশিয়াম : পাতার শীর্ষ ও কিনারা হলুদ হয়ে পুড়ে যাওয়ার মতো হয়ে মারা যায়।
HSC Biology 1st Paper Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব · MCQ