পুষ্পের বৈশিষ্ট্যে উদ্দীপকে নির্দেশিত উভয় গোত্রই পার্থক্য মন্ডিত - বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের P হলো Malvaceae গোত্রের অপরদিকে Q হলো Poaceae গোত্র বা ঘাস গোত্রের অন্তর্ভুক্ত। পুষ্পের বৈশিষ্ট্যে উদ্দীপকে নির্দেশিত উভয় গোত্রই পার্থক্য মন্ডিত। ঘাস গোত্রের পুষ্পকে সাধারণত পুষ্পিকা (flores) বলা হয়। পুষ্পিকা উভলিঙ্গ বা একলিঙ্গ হতে পারে। ভূট্টা উদ্ভিদে এক লিঙ্গ এবং ভিন্নবাসী (স্ত্রী এবং পুরুষ পুষ্প আলাদা গাছে), জিজানিয়াতে এক লিঙ্গ, সহবাসী (একই গাছে স্ত্রী ও পুরুষ পুষ্প থাকে)। অন্যদিকে Malvaceae গোত্রের পুষ্প একক, বৃহৎ, অক্ষীয় বা শীর্ষ, পূর্ণাঙ্গ, সমাঙ্গ, উভলিঙ্গ, গর্ভপাদপুষ্পী। [চিত্র] Malvaceae গোত্র: মঞ্জরীপত্র ও উপমঞ্জরীপত্র নেই। পুষ্পটি বহুপ্রতিসম ও উভলিঙ্গ। ৫টি মুক্ত উপবৃতি আছে, বৃত্যংশ ৫টি, সংযুক্ত। পাপড়ি ৫টি, যুক্ত; পুংকেশর অসংখ্য, সংযুক্ত, একগুচ্ছক এবং দললগ্ন; গর্ভপত্র ৫টি, সংযুক্ত এবং গর্ভাশয় অধিগর্ত। Poaceae গোত্র: মঞ্জরী ও উপমঞ্জরীপত্র উপস্থিত। পুষ্পটি একপ্রতিসম ও উভলিঙ্গ। টেপাল ২টি, মুক্ত। পুংকেশর ৬টি, মুক্ত, দুই বৃত্তে সজ্জিত। গর্ভপত্র ১টি, মুক্ত এবং গর্ভাশয় অধিগর্ভ।
HSC Biology 1st Paper Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব · সৃজনশীল
পুষ্পের বৈশিষ্ট্যে উদ্দীপকে নির্দেশিত উভয় গোত্রই পার্থক্য মন্ডিত -…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর

উত্তর
Malvaceae গোত্র:
মঞ্জরীপত্র ও উপমঞ্জরীপত্র নেই। পুষ্পটি বহুপ্রতিসম ও উভলিঙ্গ। ৫টি মুক্ত উপবৃতি আছে, বৃত্যংশ ৫টি, সংযুক্ত। পাপড়ি ৫টি, যুক্ত; পুংকেশর অসংখ্য, সংযুক্ত, একগুচ্ছক এবং দললগ্ন; গর্ভপত্র ৫টি, সংযুক্ত এবং গর্ভাশয় অধিগর্ত।
Poaceae গোত্র:
মঞ্জরী ও উপমঞ্জরীপত্র উপস্থিত। পুষ্পটি একপ্রতিসম ও উভলিঙ্গ। টেপাল ২টি, মুক্ত। পুংকেশর ৬টি, মুক্ত, দুই বৃত্তে সজ্জিত। গর্ভপত্র ১টি, মুক্ত এবং গর্ভাশয় অধিগর্ভ।