কোন কোষীয় অঙ্গানুকে কোষের জৈবিক শক্তিঘর বলে এবং কেন?
উত্তর: মাইটোকন্ড্রিয়া নামক সাইটোপ্লাজমিক অঙ্গানুকে কোষের জৈবিক শক্তিঘর অথবা পাওয়ার হাউস বলা হয়। কোষ বিভাজনের সময় স্পিন্ডল বা মাকুর কাছাকাছি অথবা সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত অবস্থায় ছড়ানো দ্বিস্তরী পর্দাবেষ্টিত, দন্ডাকৃতি, গোলাকৃতি, বৃত্ত অথবা তারকাকৃতি বন্ধ থলির মতো শক্তি উৎপাদনের কাজে ব্যবহৃত সঞ্জীব বস্তুগুলোকে মাইটোকন্ড্রিয়া বলা হয়। এটি কোষের যাবতীয় জৈবিক কাজ সম্পাদনের প্রয়োজনীয় শক্তির একমাত্র উৎস। অঙ্গাণুতে ক্রেবস্ চক্র, ফ্যাটি অ্যাসিড চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রক্রিয়া প্রভৃতি ঘটে থাকে।
HSC Biology 1st Paper Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব · সৃজনশীল
কোন কোষীয় অঙ্গানুকে কোষের জৈবিক শক্তিঘর বলে এবং কেন?
উত্তর