উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় পর্যায়ে তৈরি উৎপাদক থেকে কীভাবে অ্যাসিটালডিহাইড উৎপন্ন হয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়াটি অবাত শ্বসন প্রক্রিয়া। অবাত শ্বসনের দ্বিতীয় পর্যায়ে তৈরি উৎপাদক হলো C2H5OH (ইথানল)। ইথানল থেকে কীভাবে অ্যাসিটালডিহাইড উৎপন্ন হয়। নিচে তা ব্যাখ্যা করা হলো- অবাত শ্বসন প্রক্রিয়ায় কোনো মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় না। অবাত শ্বসন প্রক্রিয়া দুটি পর্যায়ে সম্পন্ন হয়। যথা- ১. গ্লাইকোলাইসিস ও ২. পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ। ১. গ্লাইকোলাইসিস: এ ধাপে এক অণু গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় জারিত হয়ে দুই অণু পাইরুভিক অ্যাসিড, চার অণু ATP (এর মধ্যে ২ অণু খরচ হয়ে যায়) ও দুই অণু NADH + H+ উৎপন্ন হয়। ২. পাইরুভিক এসিডের অসম্পূর্ণ জারণ: অবাত শ্বসনের দ্বিতীয় পর্যায়ে পাইরুভিক অ্যাসিড অসম্পূর্ণজারিত হয়ে ইথানল ও [গণিত] অথবা শুধু ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি করে। i. অ্যালকোহলিক ফার্মেন্টেশন তথা ইথানল সৃষ্টি: এটি দুই ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে কার্বোক্সিলেজ এনজাইমের কার্যকারিতায় পাইরুভিক অ্যাসিড এক অণু [গণিত] বের করে দিয়ে অ্যাসিটাল্ডিহাইড উৎপন্ন করে এবং দ্বিতীয় ধাপে অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ এনজাইমের কার্যকারিতায় অ্যাসিটাল্ডিহাইড, NADH + H+ হতে দুটি হাইড্রোজেন গ্রহণ করে ইথানল উৎপন্ন করে এবং NAD মুক্ত হয়ে যায়। [চিত্র]
HSC Biology 1st Paper Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় পর্যায়ে তৈরি উৎপাদক থেকে কীভাবে অ্যাসিট…
উদ্দীপক

Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর

উত্তর