উদ্দীপকের ১ম রন্ধ্রটির গঠন বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ১ম রন্ধ্রটি হলো পানি পত্ররন্ধ্র বা হাইডাথোড। নিচে পানি পত্ররন্ধ্র (বা হাইডাথোড) এর গঠন বর্ণনা করা হলো- হাইডাথোড এক বিশেষ ধরনের পানি নির্মোচন অঙ্গ। গাছের পাতার কিনারা ও শীর্ষে বিশেষ ধরনের ছিদ্র থাকে, যা দিয়ে পানি তরল আকারে বের হয়। হাইডাথোড দিয়ে পানি তরল আকারে বের হওয়াকে নিস্রাবন বা পানি নির্গমন বা চোয়ানো বলে। হাইডাথোড দিয়ে নিঃসৃত পানিতে বিভিন্ন খনিজ লবণ, কার্বোহাইড্রেট ও অন্যান্য জৈব পদার্থ দ্রবীভূত থাকে। হাইডাথোডে একটি পানি গহ্বর বা পত্ররন্দ্রীয় গহ্বর থাকে। গহ্বরের উপরের দিকে রক্ষীকোষে আবদ্ধ একটি রন্ধ্র থাকে। গহ্বরের নিচে কিছু অসংলগ্ন প্যারেনকাইমা কোষ থাকে, এগুলোকে এপিথেম বা এপিথেলিয়াম বলে। এপিথেমের কোষগুলো ঘন সাইটোপ্লাজমপূর্ণ, ক্ষুদ্রাকার ও পাতলা কোষপ্রাচীরযুক্ত। এপিথেমের নিচে ট্রাকিডের প্রান্ত শেষ হয়। মূলজ চাপে ট্রাকিড থেকে পানি বের হয়ে আসে তারপর এপিথেমের মাধ্যমে বিন্দু আকারে রন্দ্রপথে জমা হয়। ভোরে এসব বিন্দু দেখা যায়। অন্য সময় পানি দ্রুত বাষ্পাকারে নির্গত হয় বলে তা দেখা যায় না। মাটিতে প্রচুর পানি থাকলে এবং আবহাওয়া অতিরিক্ত আর্দ্র থাকলে এ ঘটনা ঘটে থাকে। কচু, টমেটো, ধান, স্ট্রবেরি, দোপাটি, প্রিমুলা, ঘাস প্রভৃতি গাছের পাতার কিনারায় হাইডাথোড বা পানিপত্ররন্ধ্র দেখা যায়। হাইডাথোডগুলো দিনের চেয়ে রাতে বেশি কার্যকর থাকে।
HSC Biology 1st Paper Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব · সৃজনশীল
উদ্দীপকের ১ম রন্ধ্রটির গঠন বর্ণনা করো।
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর