উদ্ভিদের উল্লিখিত অংশের গঠন বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকের চিত্র 'Y [গণিত] হলো পত্ররন্ধ্র। নিচে পত্ররন্দ্রের গঠন বর্ণনা করা হলো- পাতার উপরিতলে অবস্থিত দুটি অর্ধচন্দ্রাকৃতির রক্ষীকোষ এবং এদের দিয়ে বেষ্টিত রন্দ্র নিয়ে পত্ররন্দ্র গঠিত। পত্ররন্দ্রের রক্ষীকোষে একটি সুস্পষ্ট নিউক্লিয়াস, বহু ক্লোরোপ্লাস্ট ও ঘন সাইটোপ্লাজম থাকে। রক্ষীকোষের প্রাচীর সবস্থানে সমানভাবে পুরু না হয়ে রন্দ্রের দিক বেশি পুরু হয়। এই অসম পুরুত্ব পত্ররন্দ্র খোলা ও বন্ধে বিশেষ ভূমিকা রাখে। রক্ষীকোষের চারিদিকে অবস্থিত সাধারণ ত্বকীয় কোষ হতে একটু ভিন্ন আকার-আকৃতির ত্বকীয় সহকারী কোষ থাকে। পত্ররন্দ্রের নিচে একটি বড় বায়ুকুঠুরী থাকে।
HSC Biology 1st Paper Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব · সৃজনশীল
উদ্ভিদের উল্লিখিত অংশের গঠন বর্ণনা করো।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর