উদ্দীপক অণুটি যে প্রক্রিয়ায় সৃষ্টি হয়, তার ধাপসমূহ সংক্ষেপে লেখো।
উত্তর: উদ্দীপকের অণুটি হলো গ্লুকোজ। এটি সালোকসংশ্লেষণের মাধ্যমে তৈরি হয়। নিচে সালোকসংশ্লেষণের ধাপসমূহ সংক্ষেপে লেখা হলো- যে প্রক্রিয়ার মাধ্যমে সজীব উদ্ভিদ-কোষস্থ ক্লোরোফিল আলোক শক্তিকে ATP এবং NADPH + H [গণিত] নামক রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে এবং ঐ রাসায়নিক শক্তিকে কাজে লাগিয়ে [গণিত] বিজারণের মাধ্যমে কার্বহাইড্রেট জাতীয় খাদ্য প্রস্তুত ও উপজাত হিসেবে [গণিত] নির্গত করে তাকে সালোকসংশ্লেষণ বা ফটোসিনথেসিস বলে। সালোকসংশ্লেষণ দুটি ধাপে হয়ে থাকে। যথা- ১. আলোক-নির্ভর পর্যায় : এ পর্যায়ে ATP ও NADPH [গণিত] তৈরি হয়। আলোক-নির্ভর পর্যায়ের বিক্রিয়াসমূহ থাইলাকয়েড মেমব্রেন-এ সংঘটিত হয়। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার যে অধ্যায়ে আলোকশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে ATP ও NADPH + H+ তে সঞ্চারিত হয় তাকে আলোকনির্ভর পর্যায় বলে। আলোকনির্ভর পর্যায়কে নিম্নভাবে দেখানো হয় : 2ADP+2Pi+2NADP+4H2O সূর্যালোক ক্লোরোফিল 2ATP+2NADPH+H++2H2O+O2. [চিত্র] ২. আলোক-নিরপেক্ষ পর্যায় : আলোক নির্ভর পর্যায়ে সৃষ্ট ATP ও NADPH [গণিত] বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে [গণিত] হতে কার্বোহাইড্রেট উৎপাদনে ব্যবহৃত হয়। এ পর্যায়ে আলোকশক্তির প্রয়োজন হয় না। এটি ক্লোরোপ্লাস্টের স্ট্রোমার মধ্যে ঘটে। এ পর্যায়ে বিজারিত NADP জারিত হয়।
HSC Biology 1st Paper Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব · সৃজনশীল
উদ্দীপক অণুটি যে প্রক্রিয়ায় সৃষ্টি হয়, তার ধাপসমূহ সংক্ষেপে লেখো।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
\end{if}]-->\end{if}]-->
২. আলোক-নিরপেক্ষ পর্যায় : আলোক নির্ভর পর্যায়ে সৃষ্ট ATP ও NADPH বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে হতে কার্বোহাইড্রেট উৎপাদনে ব্যবহৃত হয়। এ পর্যায়ে আলোকশক্তির প্রয়োজন হয় না। এটি ক্লোরোপ্লাস্টের স্ট্রোমার মধ্যে ঘটে। এ পর্যায়ে বিজারিত NADP জারিত হয়।উত্তর
এখানে উল্লেখ্য যে, এক মোল গ্লুকোজকে পোড়ালে ৬৮৬ কিলোক্যালরি শক্তি বের হয় কিন্তু বায়োলজিক্যাল সিস্টেমে মাত্র ৩৮০ কিলোক্যালরি কার্যকরী শক্তি পাওয়া যায় এবং বাকি শক্তি তাপশক্তি হিসেবে নষ্ট হয়ে যায়। বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় প্রতিটি ATP হতে মাত্র ১০ কিলোক্যালরি হিসেবে ৩৬টি ATP হতে ৩৬০ Kcal শক্তি সরবরাহ হয়, যার ফলে কার্যক্ষমতা দাঁড়ায় প্রায় ৫৫.৪% বা তারও কম। অনেকের মতে ৪০%।