উদ্দীপকের "খ” উদ্ভিদের সালোকসংশ্লেষণের অন্ধকার পর্যায় বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত 'খ' উদ্ভিদটি হলো আখ যা [গণিত] উদ্ভিদ নামে পরিচিত। [গণিত] উদ্ভিদে সালোকসংশ্লেষণের অন্ধকার পর্যায় হ্যাচ ও স্ল্যাক প্রক্রিয়ায় শর্করা তৈরি হয়। নিচে [গণিত] চক্র বা হ্যাচ ও স্ল্যাক প্রক্রিয়ায় শর্করা তৈরির কৌশল বর্ণনা করা হলো- ১. কার্বোক্সিলেজ এনজাইমের সহায়তায় মেসোফিল কোষের ফসফোইনল পাইরুভিক এসিড বায়ুর [গণিত] এর সাথে বিক্রিয়া করে ৮-কার্বনবিশিষ্ট অক্সালো এসিটিক এসিড তৈরি করে। যা এই চক্রের প্রথম স্থায়ী যৌগ। ২. ডিহাইড্রোজিনেজ এনজাইমের সহায়তায় অক্সালো এসিটিক এসিড ম্যালিক এসিড বা অ্যাসপারটিক এসিডে পরিণত হয়। এখানে NADPH [গণিত] যুক্ত হয়ে NADP তৈরি করে। ৩. ম্যালিক এসিড বা অ্যাসপারটিক এসিড মেসোফিল কোষ থেকে প্লাজমোডেসমাটা দিয়ে বান্ডলসিথ কোষে প্রবেশ করে। ৪. বান্ডলসিথ কোষে ম্যালিক এসিড বা অ্যাসপারটিক এসিড NADP এর উপস্থিতিতে পাইরুভিক এসিডে পরিণত হয়। এ সময় [গণিত] এবং NADPH + H+ উৎপন্ন হয়। এ বিক্রিয়ায় ডিকার্বোক্সিলেজ এনজাইম সহায়তা করে। এ বিক্রিয়ায় সৃষ্ট [গণিত] সরাসরি বান্ডলসিথ কোষের ক্যালভিন চক্রে ( [গণিত] চক্রে) অংশ গ্রহণ করে (অর্থাৎ রাইবুলোজ ১, ৫ বিসফসফেট কর্তৃক গৃহীত হয়) এবং চক্রটি এখানে সুসম্পন্ন হয়। ৫. অন্যদিকে পাইরুভিক এসিড সরাসরি বান্ডলসিথ কোষ থেকে প্লাজমোডেসমাটা দিয়ে মেসোফিল কোষে প্রবেশ করে। ৬. পাইরুভিক এসিড মেসোফিল কোষে পাইরুভিক এসিড কাইনেজ এনজাইমের সহযোগিতায় ফসফোইনল পাইরুভিক এসিডে পরিণত হয়। এখানে একটি ATP থেকে একটি ADP তৈরি হয়। ফসফোইনল পাইরুভিক এসিড পুনরায় [গণিত] গ্রহণ করে অক্সালো অ্যাসিটিক এসিড তৈরি করে এবং চক্রটি সচল রাখে।
HSC Biology 1st Paper Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব · সৃজনশীল
উদ্দীপকের "খ” উদ্ভিদের সালোকসংশ্লেষণের অন্ধকার পর্যায় বর্ণনা করো।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
