শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লেখিত প্রযুক্তির ধাপসমূহ চিত্রের সাহায্যে দেখাও।

উত্তর: উদ্দীপকে উল্লেখিত প্রযুক্তিটি হলো রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি। নিচে এ প্রযুক্তির ধাপ চিত্রসহ দেখানো হলো- উদ্দীপকের ড. জামান এর প্রযুক্তিটি হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি। নিচে রিকম্বিনেন্ট DNA প্রযুক্তিটি চিত্রসহ বর্ণনা করা হলো- ১. কাঙ্ক্ষিত DNA নির্বাচন ও পৃথকীকরণ: রিকম্বিনেন্ট DNA তৈরির প্রথম পদক্ষেপ হলো কাঙ্ক্ষিত DNA নির্বাচন। নির্বাচনের পর কাঙ্ক্ষিত কোষ থেকে DNA পৃথক করতে হয়। এজন্য কাঙ্ক্ষিত জীবের কোষকে লাইটিক এনজাইমের সাহায্যে গলিয়ে কোষস্থ পদার্থসমূহকে বের করা হয় এবং সেন্ট্রিফিউজ করে DNA অণুকে পৃথক করা হয়। ২. বাহক DNA নির্বাচন: কাঙ্ক্ষিত DNA-এর প্রয়োজনীয় অংশ বহন করার জন্য একটি বাহক নির্বাচন করতে হয়। ব্যাকটেরিয়াতে অবস্থিত প্লাজমিড DNA কে কাঙ্ক্ষিত DNA বহন করার জন্য বাহক হিসেবে ব্যবহার করা যায়। সাধারণত Agrobacterium এর প্লাজমিড, DNA বাহক হিসেবে ব্যবহৃত হয়। ৩. কাঙ্ক্ষিত DNA-কে নির্দিষ্ট স্থানে কর্তন: সুনির্দিষ্ট রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইম প্রয়োগ করে কাঙ্ক্ষিত DNA-এর চাহিদামতো অংশ কেটে পৃথক করা হয়। একই এনজাইম প্রয়োগ করে বাহক DNA-র নির্দিষ্ট স্থানে কেটে গ্যাপ তৈরি করা হয়। ৪. ছেদনকৃত কাঙ্ক্ষিত DNA খণ্ডকে বাহক প্লাসমিড DNA-তে স্থাপন: প্লাসমিড DNA হতে বের করে নেওয়া অংশের ফাঁকা স্থানে কাঙ্ক্ষিত DNA খণ্ডকে প্রতিস্থাপন করা হয়। DNA-ligase এনজাইম ব্যবহার করে কাঙ্ক্ষিত DNA খণ্ডকে প্লাসমিড DNA-এর সাথে সংযুক্ত করা হয়। ফলে প্লাসমিড DNA -টি কাঙ্ক্ষিত DNA খণ্ড বহন করে। কাঙ্ক্ষিত DNA খণ্ড প্লাসমিড DNA-তে সংযুক্ত হবার ফলে রিকম্বিনেন্ট DNA তৈরি হলো। [চিত্র] ৫. পোষক নির্বাচন ও রিকম্বিনেন্ট প্লাসমিড DNA পোষককোষে প্রবেশ করানো: রিকম্বিনেন্ট DNA অণুকে পরে কোনো পোষক ব্যাকটেরিয়ামে প্রবেশ করানো হয়। স্বাভাবিক অবস্থায় কম ব্যাকটেরিয়া অন্য প্লাসমিড গ্রহণ করে না। ক্যালসিয়াম সমৃদ্ধ করে heat shock-এর মাধ্যমে বিশেষ পরিবেশ সৃষ্টি করলে প্লাসমিড গ্রহণ করতে পারে। প্লাসমিড গ্রহণ করল ঐ ব্যাকটেরিয়ামকে ট্রান্সফরম্ভ ব্যাকটেরিয়াম বলে। পরবর্তীতে ট্রান্সফরম্ভ ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধির সাথে সাথে রিকম্বিনেন্ট প্লাসমিডটিও সংখ্যাবৃদ্ধি করে বলে একে ক্লোনিংও বলা হয়।DNA অনুপ্রবেশের অন্য একটি আধুনিক পদ্ধতি হলো Electroporation। ৬. রিকম্বিনেন্ট DNA-কে Agrobacterium-এ স্থানান্তর: রিকম্বিনেন্ট DNA তৈরির সময় বাহক হিসেবে Ti প্লাসমিড ব্যবহার করে থাকলে ঐ DNA-কে Agrobacterium-এ স্থানান্তর করতে হয়। ৭. কাঙ্ক্ষিত উদ্ভিদকোষে রিকম্বিনেন্ট DNA প্রবেশ করানো: কাঙ্ক্ষিত জিন সমৃদ্ধ কোনো কাঙ্ক্ষিত উদ্ভিদ সৃষ্টি করতে হলে কাঙ্ক্ষিত জিনকে কাঙ্ক্ষিত উদ্ভিদকোষ Agrobacterium tumefacians-এর মাধ্যমে বা অন্য পদ্ধতিতে স্থানান্তর করতে হবে এবং পরে টিস্যু কালচার প্রক্রিয়ায় ঐ কোষ থেকে নতুন ও কাঙ্ক্ষিত জিনসহ নতুন প্রকৃতির উদ্ভিদ সৃষ্টি করা হয় এবং সংখ্যাবৃদ্ধি করা হয়। এরূপ উদ্ভিদকে ট্রান্সজেনিক উদ্ভিদ বলে।

HSC Biology 1st Paper Chapter 11: জীবপ্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 1st Paper · Chapter 11: জীবপ্রযুক্তি · সৃজনশীল

উদ্দীপকে উল্লেখিত প্রযুক্তির ধাপসমূহ চিত্রের সাহায্যে দেখাও।

উদ্দীপক

ফয়সাল বিশেষ প্রযুক্তির মাধ্যমে আদিকোষী অণুজীবের থেকে একটি অংশ ভুট্টা উদ্ভিদের জিনোমে প্রবেশ করিয়ে ক্ষতিকারক কর্নবোরার প্রতিরোধী জাত উদ্ভাবন করেছে।

উত্তর

ভিন্ন বৈশিষ্ট্যমণ্ডিত দুটি উদ্ভিদের প্রোটোপ্লাস্ট পাশাপাশি রেখে তাদের মধ্যে মিলন ঘটিয়ে টিস্যু কালচার প্রয়োগ করে যে নতুন উদ্ভিদ সৃষ্টি করা হয় তাকে সোমাটিক হাইব্রিড বা সাইব্রিড বলে।

উত্তর

প্লাসমিড প্রধানত তিন প্রকার। যথা- ১. F এবং FF^{\prime} প্লাসমিড: এসব প্লাসমিড একটি ব্যাকটেরিয়া থেকে অন্য ব্যাকটেরিয়াতে জেনেটিক উপাদান স্থানান্তর করার জন্য দায়ী। ২. R-প্লাসমিড: এসব প্লাসমিডে অ্যান্টিবায়োটিক ক্ষমতাসম্পন্ন জিন থাকে। ৩. কোল প্লাসমিড: যেসব প্লাসমিডে কোলিসিন উৎপাদনকারী জিন থাকে তাদেরকে কোল প্লাসমিড বলে।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত প্রযুক্তিটি হলো রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি। নিচে এ প্রযুক্তির ধাপ চিত্রসহ দেখানো হলো- উদ্দীপকের ড. জামান এর প্রযুক্তিটি হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি। নিচে রিকম্বিনেন্ট DNA প্রযুক্তিটি চিত্রসহ বর্ণনা করা হলো- ১. কাঙ্ক্ষিত DNA নির্বাচন ও পৃথকীকরণ: রিকম্বিনেন্ট DNA তৈরির প্রথম পদক্ষেপ হলো কাঙ্ক্ষিত DNA নির্বাচন। নির্বাচনের পর কাঙ্ক্ষিত কোষ থেকে DNA পৃথক করতে হয়। এজন্য কাঙ্ক্ষিত জীবের কোষকে লাইটিক এনজাইমের সাহায্যে গলিয়ে কোষস্থ পদার্থসমূহকে বের করা হয় এবং সেন্ট্রিফিউজ করে DNA অণুকে পৃথক করা হয়। ২. বাহক DNA নির্বাচন: কাঙ্ক্ষিত DNA-এর প্রয়োজনীয় অংশ বহন করার জন্য একটি বাহক নির্বাচন করতে হয়। ব্যাকটেরিয়াতে অবস্থিত প্লাজমিড DNA কে কাঙ্ক্ষিত DNA বহন করার জন্য বাহক হিসেবে ব্যবহার করা যায়। সাধারণত Agrobacterium এর প্লাজমিড, DNA বাহক হিসেবে ব্যবহৃত হয়। ৩. কাঙ্ক্ষিত DNA-কে নির্দিষ্ট স্থানে কর্তন: সুনির্দিষ্ট রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইম প্রয়োগ করে কাঙ্ক্ষিত DNA-এর চাহিদামতো অংশ কেটে পৃথক করা হয়। একই এনজাইম প্রয়োগ করে বাহক DNA-র নির্দিষ্ট স্থানে কেটে গ্যাপ তৈরি করা হয়। ৪. ছেদনকৃত কাঙ্ক্ষিত DNA খণ্ডকে বাহক প্লাসমিড DNA-তে স্থাপন: প্লাসমিড DNA হতে বের করে নেওয়া অংশের ফাঁকা স্থানে কাঙ্ক্ষিত DNA খণ্ডকে প্রতিস্থাপন করা হয়। DNA-ligase এনজাইম ব্যবহার করে কাঙ্ক্ষিত DNA খণ্ডকে প্লাসমিড DNA-এর সাথে সংযুক্ত করা হয়। ফলে প্লাসমিড DNA -টি কাঙ্ক্ষিত DNA খণ্ড বহন করে। কাঙ্ক্ষিত DNA খণ্ড প্লাসমিড DNA-তে সংযুক্ত হবার ফলে রিকম্বিনেন্ট DNA তৈরি হলো। question image ৫. পোষক নির্বাচন ও রিকম্বিনেন্ট প্লাসমিড DNA পোষককোষে প্রবেশ করানো: রিকম্বিনেন্ট DNA অণুকে পরে কোনো পোষক ব্যাকটেরিয়ামে প্রবেশ করানো হয়। স্বাভাবিক অবস্থায় কম ব্যাকটেরিয়া অন্য প্লাসমিড গ্রহণ করে না। ক্যালসিয়াম সমৃদ্ধ করে heat shock-এর মাধ্যমে বিশেষ পরিবেশ সৃষ্টি করলে প্লাসমিড গ্রহণ করতে পারে। প্লাসমিড গ্রহণ করল ঐ ব্যাকটেরিয়ামকে ট্রান্সফরম্ভ ব্যাকটেরিয়াম বলে। পরবর্তীতে ট্রান্সফরম্ভ ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধির সাথে সাথে রিকম্বিনেন্ট প্লাসমিডটিও সংখ্যাবৃদ্ধি করে বলে একে ক্লোনিংও বলা হয়।DNA অনুপ্রবেশের অন্য একটি আধুনিক পদ্ধতি হলো Electroporation। ৬. রিকম্বিনেন্ট DNA-কে Agrobacterium-এ স্থানান্তর: রিকম্বিনেন্ট DNA তৈরির সময় বাহক হিসেবে Ti প্লাসমিড ব্যবহার করে থাকলে ঐ DNA-কে Agrobacterium-এ স্থানান্তর করতে হয়। ৭. কাঙ্ক্ষিত উদ্ভিদকোষে রিকম্বিনেন্ট DNA প্রবেশ করানো: কাঙ্ক্ষিত জিন সমৃদ্ধ কোনো কাঙ্ক্ষিত উদ্ভিদ সৃষ্টি করতে হলে কাঙ্ক্ষিত জিনকে কাঙ্ক্ষিত উদ্ভিদকোষ Agrobacterium tumefacians-এর মাধ্যমে বা অন্য পদ্ধতিতে স্থানান্তর করতে হবে এবং পরে টিস্যু কালচার প্রক্রিয়ায় ঐ কোষ থেকে নতুন ও কাঙ্ক্ষিত জিনসহ নতুন প্রকৃতির উদ্ভিদ সৃষ্টি করা হয় এবং সংখ্যাবৃদ্ধি করা হয়। এরূপ উদ্ভিদকে ট্রান্সজেনিক উদ্ভিদ বলে।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত প্রযুক্তিটি অর্থাৎ রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি কৃষিক্ষেত্রে এক বিপ্লব সৃষ্টি করেছে। নিচে তা ব্যাখ্যা করা হলো- ১. অধিক ফলনশীল শস্য উৎপাদন: চাষাবাদকৃত ফসলের কোনো প্রজাতির মধ্যে সালোকসংশ্লেষণে বেশি সক্ষম, নাইট্রোজেন সংবন্ধনে ক্ষমতাসম্পন্ন, ফল অধিক পুষ্টকরণ ইত্যাদি বৈশিষ্ট্য স্থানান্তরের মাধ্যমে অধিক ফলনশীল জাত উৎপাদন করা যায়। ২. পুষ্টিগুণ বৃদ্ধি: ধানে ẞ-ক্যারোটিন সমৃদ্ধ জিন স্থানান্তরের মাধ্যমে সোনালী ধান উদ্ভাবনের মাধ্যমে চালের পুষ্টিগুণ বাড়ানো হয়েছে। ৩. আগাছানাশক প্রতিরোধী উদ্ভিদ সৃষ্টি: রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির মাধ্যমে Streptomyces hygroscopicus নামক ব্যাকটেরিয়া থেকে পৃথক করা জিন টমেটো, তামাক ও আলুতে স্থানান্তর করে আগাছানাশক প্রতিরোধী জাত সৃষ্টি করা হয়েছে। ৪. রোগপ্রতিরোধী জাত উদ্ভাবন: টোবাকো মোজাইক ভাইরাস,পটেটো ভাইরাসের CP জিন দিয়ে ট্রান্সফরমেশনকৃত তামাক গাছ ভাইরাস আক্রমণ হতে নিজেকে প্রতিরোধ করছে। ৫. দ্যুতিময় উদ্ভিদ সৃষ্টি: জোনাকি পোকার আলো সৃষ্টিকারী জিন রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির মাধ্যমে তামাক গাছে প্রতিস্থাপনের ফলে তামাক গাছ থেকে আলো বিচ্ছুরিত হয়। ৬. গুণগত মানোন্নয়ন: সূর্যমুখী থেকে সালফার অ্যামিনো এসিড সৃষ্টিকারী জিন রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির মাধ্যমে ক্লোভার ঘাসে স্থানান্তর করা হয়েছে। ৭. বীজহীন ফল সৃষ্টি: বর্তমানে রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি ব্যবহার করে অনেক দেশে বীজহীন ফল সৃষ্টি করা হচ্ছে। যেমন-জাপানে বীজহীন তরমুজ, আঙুর উৎপাদন। উপরিউক্ত আলোচনা থেকেই স্পষ্ট যে, জিন প্রকৌশল বা রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি কষিক্ষেত্রে বিভিন্নভাবে সফলতা আনতে পারে।
HSCBiology 1st PaperChapter 11: জীবপ্রযুক্তি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Dinajpur · 2017

পার্থেনোজেনেসিস কী?
জিনোম সিকোয়েন্সিং বলতে কী বোঝ?
উদ্দীপকের চিত্র-Y থেকে চিত্র-Z তৈরির প্রক্রিয়াটি বর্ণনা করো।
উদ্দীপকের M এবং N প্রক্রিয়ার মধ্যে বৈচিত্র্য সৃষ্টিতে কোনটি উপযুক্ত? কারণসহ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Dinajpur · 2017

পার্থেনোজেনেসিস কী?
জিনোম সিকোয়েন্সিং বলতে কী বোঝ?
উদ্দীপকের চিত্র-Y থেকে চিত্র-Z তৈরির প্রক্রিয়াটি বর্ণনা করো।
উদ্দীপকের M এবং N প্রক্রিয়ার মধ্যে বৈচিত্র্য সৃষ্টিতে কোনটি উপযুক্ত? কারণসহ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.জিনোম সিকোয়েন্সিং বলতে কী বোঝ?

জিনোম সিকোয়েন্সিং বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পার্থেনোজেনেসিস কী?

পার্থেনোজেনেসিস কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Sylhet · 2017

প্লাজমিড কী?
ভাস্কুলার বান্ডল বলতে কী বোঝ?
উদ্দীপকের N প্রযুক্তির ধাপসমূহের চিহ্নিত চিত্র দাও।
চিত্র M এর প্রযুক্তি কীভাবে খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখে- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Sylhet · 2017

প্লাজমিড কী?
ভাস্কুলার বান্ডল বলতে কী বোঝ?
উদ্দীপকের N প্রযুক্তির ধাপসমূহের চিহ্নিত চিত্র দাও।
চিত্র M এর প্রযুক্তি কীভাবে খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখে- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ভাস্কুলার বান্ডল বলতে কী বোঝ?

ভাস্কুলার বান্ডল বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.প্লাজমিড কী?

প্লাজমিড কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

তাজরী জাপান থেকে নিয়ে আসা কালো গোলাপের একটি অণুচারা থেকে উদ্ভিদ বিজ্ঞানের গবেষণা ল্যাবে দ্রুত সময়ে হুবহু অনেক চারা তৈরি করে বিক্রি ও বিতরণ করে।

Barisal · 2017

প্যাথোজেন কাকে বলে?
এনজাইমের তালা চাবি মতবাদ আলোচনা করো।
উদ্দীপকে উল্লিখিত চারা সৃষ্টির পদ্ধতি চিত্রসহ আলোচনা করো।
উদ্দীপকে উল্লিখিত প্রযুক্তি বাংলাদেশের কৃষির কোন ক্ষেত্রে বিপ্লব ঘটাতে পারে- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

তাজরী জাপান থেকে নিয়ে আসা কালো গোলাপের একটি অণুচারা থেকে উদ্ভিদ বিজ্ঞানের গবেষণা ল্যাবে দ্রুত সময়ে হুবহু অনেক চারা তৈরি করে বিক্রি ও বিতরণ করে।

Barisal · 2017

প্যাথোজেন কাকে বলে?
এনজাইমের তালা চাবি মতবাদ আলোচনা করো।
উদ্দীপকে উল্লিখিত চারা সৃষ্টির পদ্ধতি চিত্রসহ আলোচনা করো।
উদ্দীপকে উল্লিখিত প্রযুক্তি বাংলাদেশের কৃষির কোন ক্ষেত্রে বিপ্লব ঘটাতে পারে- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.এনজাইমের তালা চাবি মতবাদ আলোচনা করো।

এনজাইমের তালা চাবি মতবাদ আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.প্যাথোজেন কাকে বলে?

প্যাথোজেন কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।