নিম্নের কোন তথ্যটি ইন্টারফেরনের জন্য সঠিক?
ক. অ্যান্টিবডি উৎপাদন করে
খ. ক্যান্সার কোষকে ধ্বংস করে
গ. Natural killer cells এর ক্ষমতা কমিয়ে দেয়
ঘ. B ও T লিম্ফোসাইটের সংখ্যা বৃদ্ধি করে
উত্তর: ক্যান্সার কোষকে ধ্বংস করে
ব্যাখ্যা: ইন্টারফেরন একটি প্রজাতি নির্দিষ্ট হরমোন, এমনকি একই দেহের বিভিন্ন টিস্যু থেকে বিভিন্ন প্রকার ইন্টারফেরন তৈরি হয়। ভাইরাস আক্রান্ত লিউকোসাইট থেকে এক ধরনের ইন্টারফেরন, ফাইব্রোব্লাস্ট কোষ থেকে অন্য ধরনের ইন্টারফেরন নিঃসরণ হয়। গবেষকগণ ধারণা করছেন যে ক্যান্সার কোষের বৃদ্ধি রহিত করতেও ইন্টারফেরন সফলভাবে ব্যবহার করা যাবে।
HSC Biology 1st Paper Chapter 11: জীবপ্রযুক্তি MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 11: জীবপ্রযুক্তি · MCQ