মজ্জা ও মজ্জারশ্মি সৃষ্টি করে নিম্নের কোনটি?
ক. প্রোটোডার্ম
খ. প্রো-ক্যাম্বিয়াম
গ. প্রো-মেরিস্টেম
ঘ. গ্রাউন্ড মেরিস্টেম
উত্তর: গ্রাউন্ড মেরিস্টেম
ব্যাখ্যা: কাজ অনুসারে ভাজক টিস্যুকে তিনভাগে ভাগ করা যায়। যথা-প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম ও গ্রাউন্ড মেরিস্টেম। এগুলোর মধ্যে শীর্ষক ভাজক টিস্যুর যে অংশ বারবার বিভাজিত হয়ে উদ্ভিদ দেহের মূল ভিত্তি তথা কর্টেক্স, মজ্জা, ও মজ্জা রশ্মি সৃষ্টি করে তাকে গ্রাউন্ড মেরিস্টেম বলে।
HSC Biology 1st Paper Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র · MCQ
