জীবপ্রযুক্তির ব্যবহারে জৈব-নিরাপত্তার নিয়মগুলো লেখো।
উত্তর: জীবপ্রযুক্তির ব্যবহারে জৈব-নিরাপত্তার নিয়মগুলো হলো- i. ঝুঁকি এড়ানোর লক্ষ্যে GM শস্য প্রাথমিকভাবে নিয়ন্ত্রিত পরিবেশে গ্রিন হাউজে আবাদ করতে হবে, যাতে পরাগরেণু পার্শ্ববর্তী স্থানীয় জাতের শস্যের সাথে পরাগায়নের সুযোগ না পায়। ii. জীবপ্রযুক্তির মাধ্যমে উদ্ভাবিত দ্রব্য সামগ্রী যেন পরিবেশের উপর কোনো প্রকার বিরূপ প্রভাব ফেলতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। iii. GM শস্য থেকে কোনো খাদ্য তৈরি করলে তাতে মানব স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতিকর উপাদান আছে কিনা তা সতর্কতার সাথে পরীক্ষা করে দেখতে হবে। iv. বিভিন্ন পর্যবেক্ষণ এবং নির্দিষ্ট সময় পর GM শস্য মাঠ পর্যায়ে পৌছানোর স্বীকৃতি পেলে তা নির্দিষ্ট কোনো কোম্পানির কাছে সীমাবদ্ধ রাখা উচিত নয়। এক্ষেত্রে শস্য বীজ বিশ্বব্যাপী উন্মুক্ত করে দিতে হবে যাতে কৃষকরা বীজের জন্য কোম্পানির উপর নির্ভরশীল না হয়। v. জীবপ্রযুক্তিতে উৎপাদিত বস্তুর লেবেলিং এর ক্ষেত্রে গ্রহণযোগ্য আইন জারি করতে হবে এবং তার দেশি ও আন্তর্জাতিক প্রয়োগ থাকতে হবে।
HSC Biology 1st Paper Chapter 7: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 7: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ · সৃজনশীল
জীবপ্রযুক্তির ব্যবহারে জৈব-নিরাপত্তার নিয়মগুলো লেখো।
উত্তর

