উদ্দীপকের 'X [গণিত] উদ্ভিদটির গঠন বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকের নমুনা-X উদ্ভিদটির পুংরেণুপত্র একত্রিত হয়ে মোচাকৃতির পুং স্ট্রোবিলাস গঠন করে অর্থাৎ উদ্ভিদটি হলো Cycas। এর গঠন বৈশিষ্ট্য নিচে বর্ণনা করা হলো- অন্যান্য বীজযুক্ত উদ্ভিদের ন্যায় Cycas উদ্ভিদটিও স্পোরোফাইট। স্পোরোফাইটটি মূল, কাণ্ড এবং পাতায় বিভক্ত। কান্ড খাড়া, সাধারণত অশাখ, স্থূল, বেলনাকার। কাণ্ডগাত্র স্থায়ী পত্রমূল দিয়ে আচ্ছাদিত বলে অমসৃণ। কাণ্ড ৮ হতে ১৪ ফুট পর্যন্ত উঁচু হতে পারে। সাধারণত শাখাবিহীন, তবে শীর্ষমুকুল ভেঙে গেলে কাণ্ড শাখাযুক্ত হয়। পাতা কাণ্ডের অগ্রভাগে মুকুটের ন্যায় অবস্থান করে। প্রতিটি পাতা পক্ষল যৌগিক। কাণ্ডের মাথায় যৌগপত্রগুলো সর্পিলাকারে সাজানো। কচিপাতা ফার্নের ন্যায় কুণ্ডলিত মুকুল পত্রবিন্যাসযুক্ত। Cycas উদ্ভিদে যৌগপত্র বা পর্ণপত্র ছাড়া আরও এক প্রকার বাদামি বর্ণের শল্কপত্র আছে। শল্কপত্রগুলো যৌগপত্রের মুকুলকে আবৃত করে রাখে। যৌগপত্রের প্রতিটি পত্রকখণ্ড গাঢ় সবুজ বর্ণের, মসৃন, চর্মবৎ, রেখাকার হতে লেন্স আকৃতির। পত্রকখণ্ডে একটি মাত্র মধ্যশিরা থাকে, কোনো প্রকার শিরা বা উপশিরা স্পষ্ট নয়। Cycas-এ কোরালয়েড মূল দেখা যায়।
HSC Biology 1st Paper Chapter 7: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 7: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ · সৃজনশীল
উদ্দীপকের 'X উদ্ভিদটির গঠন বর্ণনা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

