'X [গণিত] এবং 'Y [গণিত] উদ্ভিদের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে X ও Y উদ্ভিদ দ্বারা যথাক্রমে নগ্নবীজী উদ্ভিদ ও আবৃতবীজী উদ্ভিদকে বোঝানো হয়েছে। এদের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। নিচে এদের মধ্যে পার্থক্যসমূহ বিশ্লেষণ করা হলো- - আবৃতবীজী উদ্ভিদের গর্ভাশয় ও গর্ভদণ্ড আছে এবং গর্ভাশয় ফলে পরিণত হয়, কিন্তু নগ্নবীজী উদ্ভিদের গর্ভাশয় ও গর্ভদণ্ড নেই এবং গর্ভাশয় না থাকায় ফল হয় না। - আবৃতবীজী উদ্ভিদের ফলের ভেতর বীজ লুকায়িত থাকে, কিন্তু নগ্নবীজী উদ্ভিদের ফল হয় না বলে বীজ নগ্ন অবস্থায় থাকে। আবৃতবীজী উদ্ভিদের পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হলেও নগ্নবীজী উদ্ভিদের পরাগরেণু সরাসরি ডিম্বকরন্দ্রে পতিত হয়। - আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে দ্বিনিষেক ক্রিয়া সংগঠিত হয় কিন্তু নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে দ্বিনিষেক হয় না। - আবৃতবীজী উদ্ভিদের জাইলেমে সুগঠিত ভেসেল এবং ফ্লোয়েমে সঙ্গীকোষ থাকে, কিন্তু নগ্নবীজী উদ্ভিদের জাইলেমে সুগঠিত ভেসেল এবং ফ্লোয়েমে সঙ্গীকোষ নেই।
HSC Biology 1st Paper Chapter 7: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 7: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ · সৃজনশীল
'X এবং 'Y উদ্ভিদের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

