মেডুলারী রশ্মি বলতে কী বুঝ?
উত্তর: দুটি পরিবহন টিস্যুগুচ্ছের মধ্যবর্তী স্থানে পেরিসাইকল পর্যন্ত বিস্তৃত প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত টিস্যুকে মজ্জারশ্মি বা মেডুলারি রশ্মি বলা হয়। দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে মজ্জারশ্মি পাওয়া যায়। মূলে জাইলেম টিস্যু গুচ্ছ ও ফ্লোয়েম টিস্যুগুচ্ছের মধ্যবর্তী স্থানে মজ্জারশ্মি বা মেডুলারি রশ্মি থাকে। মেডুলারি রশ্মি পানি ও খাদ্য সঞ্চয় এবং পরিবহনে সাহায্য করে। প্রয়োজনে সেকেন্ডারি টিস্যু সৃষ্টি করে।
HSC Biology 1st Paper Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র · সৃজনশীল
মেডুলারী রশ্মি বলতে কী বুঝ?
উত্তর

