কোনটি ভাজক কোষের বৈশিষ্ট্য নয়?
ক. বড় নিউক্লিয়াস
খ. ঘন সাইটোপ্লাজম
গ. বড় কোষ গহ্বর
ঘ. পাতলা কোষ প্রাচীর
উত্তর: বড় কোষ গহ্বর
ব্যাখ্যা: ভাজক টিস্যুর বৈশিষ্ট্য: কোষগুলো জীবিত, অপেক্ষাকৃত ছোট এবং সমব্যাসীয়। ভাজক টিস্যুর কোষগুলো বিভাজন ক্ষমতাসম্পন্ন। এই টিস্যুর কোষগুলো সেলুলোজ নির্মিত পাতলা কোষপ্রাচীর বিশিষ্ট হয়। কোষের নিউক্লিয়াস অপেক্ষাকৃত বড় আকারের এবং সাইটোপ্লাজম ঘন থাকে। ভাজক টিস্যুর কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না। কোষগুলো ঘন সন্নিবিষ্ট হওয়ায় এদের মধ্যে আন্তঃকোষীয় ফাঁক থাকে না।
HSC Biology 1st Paper Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র · MCQ