উদ্দীপকের একটি চিহ্নিত চিত্র অঙ্কন করো এবং চিত্র 'X [গণিত] প্রক্রিয়াটি বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকের চিত্র-X এর প্রক্রিয়াটি হলো- ক্রসিংওভার প্রক্রিয়া। নিচে প্রক্রিয়াটির চিহ্নিত চিত্র অঙ্কন করে বর্ণনা করা হলো- [চিত্র] মায়োসিস কোষ বিভাজনের প্যাকাইটিন উপ-দশায় দুটি হোমোলোগাস ক্রোমোসোম পরস্পরের আকর্ষণে জোড় বেঁধে বাইভ্যালেন্টের সৃষ্টি করে। এক্ষেত্রে বাইভ্যালেন্টের প্রতিটি ক্রোমোসোম প্রথমে সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুটি সিস্টার ক্রোমাটিড গঠন করে। ফলে প্রতিটি বাইভ্যালেন্টে চারটি করে ক্রোমাটিড তৈরি হয়। ভিন্ন ক্রোমোসোমের ক্রোমাটিডকে বলা হয় নন-সিস্টার ক্রোমাটিড। পরবর্তীতে এন্ডোনিউক্লিয়েজ এনজাইমের কারণে দুটি নন-সিস্টার ক্রোমাটিডের নির্দিষ্ট অংশ ভেঙ্গে যায়। এরপর লাইগেজ এনজাইমের কার্যকারিতায় একটি ভাঙ্গা ক্রোমাটিড অপর নন-সিস্টার ক্রোমাটিডের সাথে যুক্ত হয়। এভাবে দুটি ক্রোমোসোমের নন-সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটে থাকে যাকে বলা হয় ক্রসিংওভার। ক্রসিংওভারকৃত অংশ বাইভ্যালেন্টের দুটি নন-সিস্টার ক্রোমাটিডে X আকৃতির কায়াজমা সৃষ্টি করে।
HSC Biology 1st Paper Chapter 2: কোষ বিভাজন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 2: কোষ বিভাজন · সৃজনশীল
উদ্দীপকের একটি চিহ্নিত চিত্র অঙ্কন করো এবং চিত্র 'X প্রক্রিয়াটি বর…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
মায়োসিস কোষ বিভাজনের প্যাকাইটিন উপ-দশায় দুটি হোমোলোগাস ক্রোমোসোম পরস্পরের আকর্ষণে জোড় বেঁধে বাইভ্যালেন্টের সৃষ্টি করে। এক্ষেত্রে বাইভ্যালেন্টের প্রতিটি ক্রোমোসোম প্রথমে সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুটি সিস্টার ক্রোমাটিড গঠন করে। ফলে প্রতিটি বাইভ্যালেন্টে চারটি করে ক্রোমাটিড তৈরি হয়। ভিন্ন ক্রোমোসোমের ক্রোমাটিডকে বলা হয় নন-সিস্টার ক্রোমাটিড। পরবর্তীতে এন্ডোনিউক্লিয়েজ এনজাইমের কারণে দুটি নন-সিস্টার ক্রোমাটিডের নির্দিষ্ট অংশ ভেঙ্গে যায়। এরপর লাইগেজ এনজাইমের কার্যকারিতায় একটি ভাঙ্গা ক্রোমাটিড অপর নন-সিস্টার ক্রোমাটিডের সাথে যুক্ত হয়। এভাবে দুটি ক্রোমোসোমের নন-সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটে থাকে যাকে বলা হয় ক্রসিংওভার। ক্রসিংওভারকৃত অংশ বাইভ্যালেন্টের দুটি নন-সিস্টার ক্রোমাটিডে X আকৃতির কায়াজমা সৃষ্টি করে।উত্তর


