আকৃতি অনুযায়ী ব্যাকটেরিয়ার শ্রেণিবিন্যাস করো।
উত্তর: আকৃতি অনুযায়ী ব্যাকটেরিয়াকে নিম্নোক্তভাবে শ্রেণিবিন্যাস করা যায়: কক্কাস: গোলাকার আকৃতির ব্যাকটেরিয়া। কক্কাস ব্যাকটেরিয়া আবার মনোকক্কাস (একটি কোষ), ডিপ্লোকক্কাস (দুটি কোষ), টেট্রাকক্কাস (চারটি কোষ), স্ট্রেপটোকক্কাস (চেইনের মতো সজ্জিত অনেক কোষ), স্ট্যাফাইলোকক্কাস (আঙুরের থোকার মতো অনিয়মিত গুচ্ছে), সারসিনা (আটটি কোষ ঘনক আকারে) ইত্যাদি প্রকার হয়ে থাকে। ব্যাসিলাস: দণ্ডাকৃতির ব্যাকটেরিয়া। ব্যাসিলাস ব্যাকটেরিয়া আবার মনোব্যাসিলাস (একটি কোষ), ডিপ্লোব্যাসিলাস (দুটি কোষ), স্ট্রেপটোব্যাসিলাস (চেইনের মতো লম্বা অনেক কোষ), কক্কোব্যাসিলাস (ডিম্বাকার) ইত্যাদি প্রকার হয়ে থাকে। কমা: বাঁকানো বা কমা চিহ্নের মতো ব্যাকটেরিয়া। স্পাইরিলাম: প্যাঁচানো বা সর্পিলাকার ব্যাকটেরিয়া। বহুরূপী: যারা পরিবেশভেদে আকার পরিবর্তন করতে পারে। তারকাকৃতি: তারার মতো দেখতে ব্যাকটেরিয়া। বর্গাকৃতি: চারকোণা বা বর্গাকার ব্যাকটেরিয়া। হাইফা সদৃশ: সূতার মতো আকৃতির।
HSC Biology 1st Paper Chapter 2: কোষ বিভাজন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 2: কোষ বিভাজন · সৃজনশীল
আকৃতি অনুযায়ী ব্যাকটেরিয়ার শ্রেণিবিন্যাস করো।
উত্তর


