মাইটোসিস বিভাজনের কোন ধাপে নিউক্লিয়ার মেমব্রেন সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়?
ক. প্রোফেজ
খ. প্রো-মেটাফেজ
গ. মেটাফেজ
ঘ. অ্যানাফেজ
উত্তর: মেটাফেজ
ব্যাখ্যা: সঠিক উত্তর : গ) মেটাফেজ অপশন যাচাইকরণ: ক) প্রোফেজ: এ ধাপের শেষের দিকে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে শুরু করে। খ) প্রো-মেটাফেজ: এ ধাপে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে থাকে বা প্রায় বিলুপ্ত হয়ে যায়। গ) মেটাফেজ: এ ধাপে এসে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। ঘ) অ্যানাফেজ: এ ধাপে অপত্য ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল থেকে বিপরীত মেরুর দিকে অগ্রসর হতে থাকে।
HSC Biology 1st Paper Chapter 2: কোষ বিভাজন MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 2: কোষ বিভাজন · MCQ