ধান গাছের কোথায় মিয়োসিস ঘটে?
ক. জাইগোট
খ. দেহকোষ
গ. জনন মাতৃকোষ
ঘ. জনন কোষ
উত্তর: জনন মাতৃকোষ
ব্যাখ্যা: ধান গাছ একটি উচ্চ শ্রেণির উদ্ভিদ। এ ধরনের উদ্ভিদে মিয়োসিসের ফলে একটি জনন মাতৃকোষ হতে চারটি জনন কোষের সৃষ্টি হয় এবং প্রত্যেক কোষে-মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার অর্ধেক সংখ্যক ক্রোমোসোম থাকে।
HSC Biology 1st Paper Chapter 2: কোষ বিভাজন MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 2: কোষ বিভাজন · MCQ