শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের N এর মন্তব্যটি বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'N [গণিত] দ্বারা লাইসোসোমকে বুঝানো হয়েছে। লাইসোসোমকে কোষের আত্মঘাতি বা সুইসাইডাল স্কোয়াড বলা সত্ত্বেও একে কোষের প্রয়োজনীয় অঙ্গাণুও বলা হয়ে থাকে। নিচে মন্তব্যটি বিশ্লেষণ করা হলো- লাইসোসোম পরিপাকে সাহায্য করে। প্রতিকূল পরিবেশে অর্থাৎ তীব্র খাদ্যাভাবের সময় বা ক্ষতিগ্রস্ত অবস্থায় লাইসোসোমের এনজাইম মুক্ত হয়ে কোষের অন্যান্য অঙ্গাণুকে বিনষ্ট করে দেয়। এ কাজকে অটোফ্যাগী বা স্বগ্রাস বলে। এভাবে সমস্ত কোষটিও পরিপাক হয়ে যেতে পারে। একে বলা হয় অটোলাইসিস। এরা জীবদেহের অকেজো কোষসমূহকে অটোলাইসিস প্রক্রিয়ায় ধ্বংস করে বলে এদের আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল স্কোয়াড বলা হয়। লাইসোসোম আত্মঘাতী থলিকা হওয়া সত্ত্বেও এটি কোষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি অঙ্গাণু। যেমন- ১. লাইসোসোম ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। ২. বিগলনকারী এনজাইমসমূহকে আবদ্ধ করে রেখে এটি কোষের অন্যান্য অঙ্গাণুকে রক্ষা করে। ৩. কোষ বিভাজনকালে এরা কোষীয় ও নিউক্লিয় আবরণী ভাঙ্গতে সাহায্য করে। বীজের অঙ্কুরোদগমেও সাহায্য করে। ৪. শুক্রাণুর লাইসোসোম স্পার্মলাইসিন এনজাইম নিঃসৃত করে ডিম্বাণুর প্রাচীরের বিগলন ঘটিয়ে শুক্রাণুর প্রবেশ পথ সৃষ্টি করে। ৫. রূপান্তরকালে লাইসোসোম নিঃসৃত এনজাইম দেহের অংশবিশেষ (যেমন- ব্যাঙাচির লেজ, ফুলকা ইত্যাদি অবলুপ্তির সময়) অবলুপ্তিতে অংশ নেয়। ৬. লাইসোসোম কেরাটিন সৃষ্টিতে সাহায্য করে। ৭. শ্বেত কণিকায় লাইসোসোম দেহের প্রতিরক্ষায় সাহায্য করে। ৮. তরুণাস্থি থেকে অস্থি গঠনের সময় লাইসোসোম নিঃসৃত এনজাইম বিশেষ ভূমিকা রাখে। অতএব, উপরের আলোচনা থেকে বলা যায় যে, লাইসোসোম আত্মঘাতী থলিকা হওয়া স্বত্ত্বেও কোষের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে অংশগ্রহণ করে তাই একে প্রয়োজনীয় অঙ্গাণু বলা হয়।

HSC Biology 1st Paper Chapter 1: কোষ ও এর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 1st Paper · Chapter 1: কোষ ও এর গঠন · সৃজনশীল

উদ্দীপকের N এর মন্তব্যটি বিশ্লেষণ কর।

উদ্দীপক

question image

Chittagong · 2023

উত্তর

দুটি কোষ পরসারের মাঝে যোগাযোগ রক্ষার জন্য সন্নিহিত দুটি কোষের সংযোগস্থলে একটি প্লেট আকৃতির গঠন দেখা যায় যাকে প্লাসমোডেসমাটা বলে।

উত্তর

যে প্রক্রিয়ায় মাতৃ DNA থেকে তার অনুরূপ DNA উৎপন্ন হয় তাকে DNA অনুলিপন বা রিপ্লিকেশন বলা হয়। DNA এর সংখ্যা বৃদ্ধির পদ্ধতি ও DNA ডাবল হেলেক্স এক বা একাধিক বিন্দুতে অনুলিপন শুরু হয় আর DNA অনুলিপন অর্ধ - সংরক্ষণ পদ্ধতিতে হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত 'MM^{\prime} অঙ্গাণুটি হলো রাইবোসোম। নিচে রাইবোসোমের গঠন বর্ণনা করা হলো- প্রোটিন ও RNA দ্বারা গঠিত ঝিল্লিবিহীন যে কোষীয় অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষণের স্থান হিসেবে কাজ করে তাকে রাইবোসোম বলে। একে "প্রোটিন ফ্যাক্টরি” বা “প্রোটিন সংশ্লেষণের কারখানা” বলা হয়। রাইবোসোম আদিকোষের DNA (আদি ক্রোমোসোম) থেকে এবং প্রকৃত কোষের নিউক্লিয়াসের নিউক্লিওলাস থেকে উৎপন্ন হয়। সকল সজীব কোষে রাইবোসোম থাকে। রাইবোসোম সাধারণত গোল বা বৃত্তাকার বা উপবৃত্তাকার, পার্শ্বীয়ভাবে চ্যাপ্টা পর্দাবিহীন এবং অত্যন্ত ক্ষুদ্র আকৃতির হয়। প্রতিটি কার্যকর রাইবোসোম দুটি অসম উপ-একক বা সাব-ইউনিট নিয়ে গঠিত। সাধারণত বড় উপ-এককটি গোলাকার ও ছোট উপ-এককটি ডিম্বাকার হয়। ছোট উপ-এককটি বড় উপ-এককের উপরে অবস্থান করে। এদের ব্যাস ১৫০ A˚\AA – ২৬০ A˚\AA পর্যন্ত হতে পারে। অনেকগুলো রাইবোসোম -একটি সূক্ষ্ম mRNA সূত্রের সহায়তায় সংযুক্ত থাকলে তাকে পলিজোম বা পলিরাইবোসোম বলে। কোষভেদে রাইবোসোম দুই ধরনের হয়। যথা- 70 S হচ্ছে আদিকোষে (যার উপ-একক হলো 50 S ও 30 S) এবং 80 S হলো প্রকৃতকোষে (যার উপ-একক হলো 60 S ও 40 S)। 'রাইবোসোমের প্রধান উপাদান হচ্ছে RNA ও প্রোটিন। এছাড়া অল্প পরিমাণে বিভিন্ন ধাতব আয়ন, যেমন- Mg++, Ca++ ও Mn++ থাকে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত 'NN^{\prime} দ্বারা লাইসোসোমকে বুঝানো হয়েছে। লাইসোসোমকে কোষের আত্মঘাতি বা সুইসাইডাল স্কোয়াড বলা সত্ত্বেও একে কোষের প্রয়োজনীয় অঙ্গাণুও বলা হয়ে থাকে। নিচে মন্তব্যটি বিশ্লেষণ করা হলো- লাইসোসোম পরিপাকে সাহায্য করে। প্রতিকূল পরিবেশে অর্থাৎ তীব্র খাদ্যাভাবের সময় বা ক্ষতিগ্রস্ত অবস্থায় লাইসোসোমের এনজাইম মুক্ত হয়ে কোষের অন্যান্য অঙ্গাণুকে বিনষ্ট করে দেয়। এ কাজকে অটোফ্যাগী বা স্বগ্রাস বলে। এভাবে সমস্ত কোষটিও পরিপাক হয়ে যেতে পারে। একে বলা হয় অটোলাইসিস। এরা জীবদেহের অকেজো কোষসমূহকে অটোলাইসিস প্রক্রিয়ায় ধ্বংস করে বলে এদের আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল স্কোয়াড বলা হয়। লাইসোসোম আত্মঘাতী থলিকা হওয়া সত্ত্বেও এটি কোষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি অঙ্গাণু। যেমন- ১. লাইসোসোম ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। ২. বিগলনকারী এনজাইমসমূহকে আবদ্ধ করে রেখে এটি কোষের অন্যান্য অঙ্গাণুকে রক্ষা করে। ৩. কোষ বিভাজনকালে এরা কোষীয় ও নিউক্লিয় আবরণী ভাঙ্গতে সাহায্য করে। বীজের অঙ্কুরোদগমেও সাহায্য করে। ৪. শুক্রাণুর লাইসোসোম স্পার্মলাইসিন এনজাইম নিঃসৃত করে ডিম্বাণুর প্রাচীরের বিগলন ঘটিয়ে শুক্রাণুর প্রবেশ পথ সৃষ্টি করে। ৫. রূপান্তরকালে লাইসোসোম নিঃসৃত এনজাইম দেহের অংশবিশেষ (যেমন- ব্যাঙাচির লেজ, ফুলকা ইত্যাদি অবলুপ্তির সময়) অবলুপ্তিতে অংশ নেয়। ৬. লাইসোসোম কেরাটিন সৃষ্টিতে সাহায্য করে। ৭. শ্বেত কণিকায় লাইসোসোম দেহের প্রতিরক্ষায় সাহায্য করে। ৮. তরুণাস্থি থেকে অস্থি গঠনের সময় লাইসোসোম নিঃসৃত এনজাইম বিশেষ ভূমিকা রাখে। অতএব, উপরের আলোচনা থেকে বলা যায় যে, লাইসোসোম আত্মঘাতী থলিকা হওয়া স্বত্ত্বেও কোষের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে অংশগ্রহণ করে তাই একে প্রয়োজনীয় অঙ্গাণু বলা হয়।
HSCBiology 1st PaperChapter 1: কোষ ও এর গঠন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

A = প্যাচানো, দ্বিসূত্রক নিউক্লিক এসিড B = অ্যামাইনো এসিড বহনকারী একসূত্রক নিউক্লিক এসিড
জিনোম কী?
রাইবোজোমকে প্রোটিন তৈরির কারখানা বলা হয় কেন ব্যাখ্যা করো।
উদ্দীপক 'BB^{\prime}-তে নিৰ্দেশিত নিউক্লিক এসিডের গঠন বর্ণনা করো ।
উদ্দীপকে নির্দেশিত 'AA^{\prime} নিউক্লিক এসিডের গুরুত্ব বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.রাইবোজোমকে প্রোটিন তৈরির কারখানা বলা হয় কেন ব্যাখ্যা করো।

রাইবোজোমকে প্রোটিন তৈরির কারখানা বলা হয় কেন ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.জিনোম কী?

জিনোম কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

উদ্ভিদ কোষের মধ্যে বিদ্যমান বিশেষ দুই প্রকার অঙ্গাণুর একটি শ্বসনিক কাজে এবং অন্যটি খাদ্য তৈরিতে অংশগ্রহণ করে।

Sylhet · 2017

একক পর্দা কী?
জেনেটিক কোড বলতে কী বোঝ?
উদ্দীপকের প্রথম অঙ্গাণুটির গঠন বর্ণনা করো।
উদ্দীপকের দ্বিতীয় অঙ্গাণুটি কীভাবে জীবজগতের অস্তিত্ব টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.জেনেটিক কোড বলতে কী বোঝ?

জেনেটিক কোড বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.একক পর্দা কী?

একক পর্দা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

উদ্ভিদের এক প্রকার অঙ্গাণু খাদ্য তৈরি করে এবং অন্য প্রকার অঙ্গাণু স্নেহ বিপাকে ভূমিকা রাখে ও শক্তি উৎপন্ন করে থাকে।

Dhaka · 2017

ফ্রুটবডি কী?
জরায়ুজ অঙ্কুরোদগম বলতে কী বোঝায়?
উদ্দীপকের ১ম অঙ্গাণুর চিহ্নিত চিত্র আঁক।
উদ্দীপকের ১ম ও ২য় অঙ্গাণুর তুলনামূলক আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.জরায়ুজ অঙ্কুরোদগম বলতে কী বোঝায়?

জরায়ুজ অঙ্কুরোদগম বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফ্রুটবডি কী?

ফ্রুটবডি কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।