কোষচক্র বলতে কী বোঝায়?
উত্তর: একটি কোষ সৃষ্টি, এর বৃদ্ধি এবং বিভাজন এ তিনটি ধাপ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকে বলা হয় কোষ চক্র বলা হয়। এটি মাইটোসিস এর ধারাবাহিক একটি প্রক্রিয়া। যা শুরুর আগেই নিউক্লিয়াসকে কিছু প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করতে হয়। এ অবস্থাকে ইন্টারফেজ বলে। এর পরই মূল প্রক্রিয়া বা বিভাজন পর্যায় শুরু হয়। কোষের প্রস্তুতি পর্যায় বা ইন্টারফেজ এবং বিভাজন পর্যায়কে সমষ্টিগতভাবে কোষচক্র বলে। কোষচক্রে মাত্র ৫-১০ ভাগ সময় বিভাজনে ব্যয় হয় এবং ৯০-৯৫ ভাগ সময়ই ব্যয় হয় ইন্টারফেজ দশায়। কোষ বিভাজন পর্যায় এবং বিভাজনের প্রস্তুতি পর্যায় পর্যায়ক্রমে চক্রাকারে চলতে থাকে বলেই এ চক্রকে বলা হয় কোষ চক্র।
HSC Biology 1st Paper Chapter 2: কোষ বিভাজন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 2: কোষ বিভাজন · সৃজনশীল
কোষচক্র বলতে কী বোঝায়?
উত্তর


