উদ্দীপকের চিত্র-১ এবং চিত্র-২ প্রক্রিয়াটির মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত কোষ বিভাজনন্বয় হলো মাইটোসিস এবং মিয়োসিস কোষ বিভাজন। নিচে মাইটোসিস এবং মিয়োসিস কোষ বিভাজনদ্বয়ের বৈশিষ্ট্য উল্লেখপূর্বক পার্থক্য ব্যাখ্যা করা হলো- ১. মাইটোসিস কোষ বিভাজন জীবের দেহকোষে সংঘটিত হয়। ফলে দেহের বৃদ্ধি ঘটে। অপরদিকে মিয়োসিস কোষ বিভাজন জীবের জনন মাতৃকোষে সংঘটিত হয়। ফলে গ্যামেট তৈরি হয়। ২. মাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষটি বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে। অপরদিকে মিয়োসিস কোষ বিভাজনে মাতৃকোষটি বিভাজিত হয়ে চারটি অপত্য কোষের সৃষ্টি করে। ৩. মাইটোসিস কোষ বিভাজনে উৎপন্ন অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার সমান। কিন্তু মিয়োসিস কোষ বিভাজনে অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার অর্ধেক। ৪. মাইটোসিস কোষ বিভাজনে কোনো বাইভেলেন্ট তৈরি হয় না। কিন্তু মিয়োসিস কোষ বিভাজনে বাইভেলেন্ট তৈরি হয়। ৫. মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস ও ক্রোমোসোম একবার করে বিভাজিত হয়। অপরদিকে মিয়োসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস দুইবার এবং ক্রোমোসোম একবার বিভাজিত হয়। ৬. মাইটোসিসে ক্রসিং ওভার ঘটে না। ফলে জিনের সজ্জাবিন্যাসের কোনো পরিবর্তন ঘটে না। অপরদিকে মিয়োসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে। ফলে জিনের সজ্জাবিন্যাসের পরিবর্তন ঘটে। ৭. বিবর্তন ও জনুক্রমের সাথে মাইটোসিসের কোনো সম্পর্ক নেই। অপরদিকে জীবের মধ্যে নতুন বৈশিষ্ট্যের সূচনা হয়, যা বিবর্তন ও জনুক্রমের পথকে সুগম করে।
HSC Biology 1st Paper Chapter 2: কোষ বিভাজন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 2: কোষ বিভাজন · সৃজনশীল
উদ্দীপকের চিত্র-১ এবং চিত্র-২ প্রক্রিয়াটির মধ্যে তুলনামূলক বিশ্লেষ…
উদ্দীপক

Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
১. মেটাফেজ পর্যায়ের প্রথমেই ক্রোমোসোম গুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান করে।
২. স্পিন্ডল যন্ত্রের দু'মেরুর মধ্যবর্তী স্থানকে বিষুবীয় বা নিরক্ষীয় অঞ্চল বলা হয়।
৩. স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোসোমের বিন্যস্ত হওয়ার পদ্ধতিকে মেটাকাইনেসিস বলে।
৪. এ পর্যায়ে ক্রোমাটিডগুলো সবচেয়ে বেশি মোটা, খাটো ও স্পষ্ট দেখা যায়।
৫. এ পর্যায়ে কোষে ক্রোমোসোম সংখ্যা, আকার ও আকৃতি নির্ণয় করা সম্ভব।
৬. মেটাফেজ পর্যায়ের শেষ ভাগে প্রতিটি সেন্ট্রোমিয়ার সম্পূর্ণ বিভক্ত হয়ে দুটি অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি করে।উত্তর


