উদ্দীপকে উল্লিখিত বিভাজনদ্বয়ের বৈশিষ্ট্য উল্লেখপূর্বক পার্থক্য ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত কোষ বিভাজনন্বয় হলো মাইটোসিস এবং মিয়োসিস কোষ বিভাজন। নিচে মাইটোসিস এবং মিয়োসিস কোষ বিভাজনদ্বয়ের বৈশিষ্ট্য উল্লেখপূর্বক পার্থক্য ব্যাখ্যা করা হলো- ১. মাইটোসিস কোষ বিভাজন জীবের দেহকোষে সংঘটিত হয়। ফলে দেহের বৃদ্ধি ঘটে। অপরদিকে মিয়োসিস কোষ বিভাজন জীবের জনন মাতৃকোষে সংঘটিত হয়। ফলে গ্যামেট তৈরি হয়। ২. মাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষটি বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে। অপরদিকে মিয়োসিস কোষ বিভাজনে মাতৃকোষটি বিভাজিত হয়ে চারটি অপত্য কোষের সৃষ্টি করে। ৩. মাইটোসিস কোষ বিভাজনে উৎপন্ন অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার সমান। কিন্তু মিয়োসিস কোষ বিভাজনে অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার অর্ধেক। ৪. মাইটোসিস কোষ বিভাজনে কোনো বাইভেলেন্ট তৈরি হয় না। কিন্তু মিয়োসিস কোষ বিভাজনে বাইভেলেন্ট তৈরি হয়। ৫. মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস ও ক্রোমোসোম একবার করে বিভাজিত হয়। অপরদিকে মিয়োসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস দুইবার এবং ক্রোমোসোম একবার বিভাজিত হয়। ৬. মাইটোসিসে ক্রসিং ওভার ঘটে না। ফলে জিনের সজ্জাবিন্যাসের কোনো পরিবর্তন ঘটে না। অপরদিকে মিয়োসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে। ফলে জিনের সজ্জাবিন্যাসের পরিবর্তন ঘটে। ৭. বিবর্তন ও জনুক্রমের সাথে মাইটোসিসের কোনো সম্পর্ক নেই। অপরদিকে জীবের মধ্যে নতুন বৈশিষ্ট্যের সূচনা হয়, যা বিবর্তন ও জনুক্রমের পথকে সুগম করে।
HSC Biology 1st Paper Chapter 2: কোষ বিভাজন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 2: কোষ বিভাজন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বিভাজনদ্বয়ের বৈশিষ্ট্য উল্লেখপূর্বক পার্থক্য ব্যা…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


