উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় বিভাজন দ্বারা পিতামাতার বৈশিষ্ট্য সন্তানের মধ্যে স্থানান্তর ঘটে-বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় ধরনের কোষ বিভাজনটি হলো মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়া, যা দ্বারা পিতা মাতার বৈশিষ্ট্য সন্তানের মধ্যে স্থানান্তর ঘটে। নিচে তা বিশ্লেষণ করা হলো- মিয়োসিস কোষ বিভাজন জীবের প্রজনন, বিবর্তন এবং নতুন প্রকরণ সৃষ্টিতে বিশেষ ভূমিকা রাখে। জীবের যৌন প্রজননের জন্য প্রথমেই পুং ও স্ত্রী গ্যামেট সৃষ্টির প্রয়োজন হয়। পুং ও স্ত্রী জনন মাতৃকোষ মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে যথাক্রমে হ্যাপ্লয়েড পুংগ্যামেট বা শুক্রাণু এবং স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু তৈরি করে। পুং-ও স্ত্রী গ্যামেটের যৌন মিলনের মাধ্যমে জীব তার যৌন জনন সম্পন্ন করে। পুং ও স্ত্রী গ্যামেট তৈরি না হলে জীব তার যৌন জনন সম্পন্ন করতে পারত না। আবার এই দুই ধরনের জনন কোষ মিয়োসিস বিভাজনের মাধ্যমেই তৈরি হয়ে থাকে। মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষ থেকে চারটি অপত্য কোষ সৃষ্টি হয় এবং নতুন সৃষ্ট কোষের ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। মিয়োসিস বিভাজনে মিয়োসিস-১ এর প্রোফেজ-১ এর প্যাকাইটন উপপর্যায়ে কায়াজমা সৃষ্টির মাধ্যমে ক্রসিং ওভার ঘটে। দুটি নন-সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটে তাকে ক্রসিং ওভার বলে। ক্রসিং ওভারের ফলে ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটে, সাথে সাথে জিনের বিনিময় ঘটে। জিনের বিনিময়ের ফলে পিতামাতা থেকে চারিত্রিক বৈশিষ্ট্যোবলী সন্তান সন্ততিতে স্থানান্তরিত হয়। ফলে নতুন বংশধরের সৃষ্টি হয়। পৃথিবীর প্রায় সাতশ কোটি মানুষ একই প্রজাতির হয়েও একজন অন্যজন থেকে ভিন্নতর। মিয়োসিস প্রক্রিয়ায় গ্যামেটে ক্রোমোসোমের স্বাধীন বিন্যাস এবং ক্রসিং ওভারের ফলে পৃথিবীতে এ বৈচিত্র্যের সৃষ্টি হয়।
HSC Biology 1st Paper Chapter 2: কোষ বিভাজন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 2: কোষ বিভাজন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় বিভাজন দ্বারা পিতামাতার বৈশিষ্ট্য সন্তান…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


