G [গণিত] প্রক্রিয়াটি সম্পর্কে লেখো।
উত্তর: G দ্বারা ট্রান্সক্রিপশন প্রক্রিয়াকে বোঝানো হয়েছে। নিচে ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি বর্ণনা করা হলো- ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার শুরুতে DNA -এর একটি স্ট্যান্ড থেকে RNA প্রতিলিপিত হয়। এ স্ট্র্যান্ডকে বলা হয় অ্যান্টিসেন্স। এটি ৩'→৫' অভিমুখী। RNA পলিমারেজ, এনজাইমের সাহায্যে DNA থেকে RNA তথা mRNA ট্রান্সক্রিপশন হয়। এ এনজাইমের ফলে DNA-র ডাবল স্ট্যান্ড পৃথক হয়ে যায়। এনজাইম প্রোমোটারের সাথে যুক্ত হলে mRNA ট্রান্সক্রিপশন শুরু হয়। ট্রান্সক্রিপশনের সময় DNA শৃঙ্খলের থাইমিনের (T) স্থলে ইউরাসিল (U) বেস প্রতিস্থাপিত হয়। ট্রান্সক্রিপশন চূড়ান্তকরণ স্থানে পৌঁছালে এনজাইম বিচ্ছিন্ন হয়ে যায় এবং ট্রান্সক্রিপশন বন্ধ হয়ে যায়। এভাবে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় DNA থেকে RNA তথা mRNA তৈরি হয়।
HSC Biology 1st Paper Chapter 2: কোষ বিভাজন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 2: কোষ বিভাজন · সৃজনশীল
G প্রক্রিয়াটি সম্পর্কে লেখো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


