Q প্রক্রিয়াটি কীভাবে বৈচিত্র্য সৃষ্টি করে?
উত্তর: উদ্দীপকের Q প্রক্রিয়ায় ক্রোমোসোম সংখ্যা অর্ধেক হয়ে যায় অর্থাৎ Q প্রক্রিয়াটি হচ্ছে মায়োসিস কোষ বিভাজন। মায়োসিস-১ এর প্যাকাইটিন উপ-পর্যায়ে ক্রসিং ওভারের কারণে বৈচিত্র্য সৃষ্টি হয়। নিচে তা বর্ণনা করা হলো- ১. ক্রসিং ওভারের ফলে দুটি নন-সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটে ফলে জিনগত পরিবর্তন সাধিত হয়। জিনগত পরিবর্তন সাধনের ফলে সৃষ্ট জীবে বৈশিষ্ট্যগত পরিবর্তন সাধিত হয়। বৈশিষ্ট্যগত পরিবর্তনের মাধ্যমে সৃষ্টিকুলে আসে বৈচিত্র্য, সৃষ্টি হয় নতুন পরিবেশে টিকে থাকার ক্ষমতা, আবার কখনো সৃষ্টি হয় নতুন প্রজাতি। ২. ক্রসিং ওভারের মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন নতুন প্রকরণ সৃষ্টি করা যায়। এভাবে ফসলী উদ্ভিদের ক্রমাগত উন্নতি সাধন করা হয়। ৩. কৃত্রিম উপায়ে ক্রসিং ওভার ঘটিয়ে বংশগতিতে পরিবর্তন আনা সম্ভব। কাজেই প্রজননবিদ্যায় ক্রসিং ওভারের যথেষ্ট ভূমিকা রয়েছে। ৪. ক্রসিং ওভারের ফলে ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটে, সাথে সাথে জিনেরও বিনিময় ঘটে। জিনের বিনিময়ের ফলে চারিত্রিক বৈশিষ্ট্যের বিনিময় হয়, ফলে জীবে চারিত্রিক পরিবর্তন ঘটে। এর ফলে একসময় নতুন প্রকরণও সৃষ্টি হয়ে যায়। ৫. এছাড়া গবেষণার ক্ষেত্রেও ক্রসিং ওভারের গুরুত্ব রয়েছে। কারণ, ক্রোমোসোমে জিনের রেখাকার বিন্যাস প্রমাণে বা ক্রোমোসোম ম্যাপিং-এ ক্রসিং ওভার-এর বৈশিষ্ট্য ব্যবহৃত হয়। ৬. আবার ক্রসিং ওভারের মাধ্যমে ক্রোমোসোমে জিনের অবস্থান নির্ণয় এবং জেনেটিক ম্যাপও তৈরি করা যায়। উপরের আলোচনা থেকে বুঝা যায় যে, এভাবেই ক্রসিংওভারের ফলে ক্রোমোসোমের খণ্ডাংশের বিনিময় ঘটে এবং ক্রোমোসোমে নতুন জিনের সংযোজন ঘটো আর জিনগত পরিবর্তনের ফলে জীবের বৈশিষ্ট্যগত পরিবর্তন হয় যা জীববৈচিত্র্যের সৃষ্টি করে'।
HSC Biology 1st Paper Chapter 2: কোষ বিভাজন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 2: কোষ বিভাজন · সৃজনশীল
Q প্রক্রিয়াটি কীভাবে বৈচিত্র্য সৃষ্টি করে?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


