কোষচক্রের গুরুত্ব লেখো।
উত্তর: আমরা জানি, ইন্টারফেজ দশা ও মাইটোটিক কোষ বিভাজন পর্যায়ক্রমিকভাবে কোষচক্র সম্পন্ন করে। এই কোষচক্র জীবের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ১. কোষচক্র না হলে এককোষী বা বহুকোষী কোনো জীবেরই বংশবৃদ্ধি হবে না। ২. কোষচক্রের ইন্টারফেজ-এর প্রস্তুতির কারণেই মাইটোসিস হয়। আর মাইটোসিস বহুকোষী জীবের বৃদ্ধি ও বিকাশ ঘটায়। প্রজনন অঙ্গ তৈরি করে এবং ক্ষয়পূরণ করে। ৩. প্রতিটি জীবে স্বাভাবিক কোষচক্র ও জীবের স্বাভাবিক বৃদ্ধি সম্পন্ন করে। ৪. অস্বাভাবিক অর্থাৎ অনিয়ন্ত্রিত কোষচক্র জীবদেহের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ ব্যাহত করে। এমনকি ক্যান্সার রোগ সৃষ্টি করে থাকে।
HSC Biology 1st Paper Chapter 2: কোষ বিভাজন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 2: কোষ বিভাজন · সৃজনশীল
কোষচক্রের গুরুত্ব লেখো।
উত্তর


